Wednesday, July 22, 2026
27 C
Dhaka
No menu items!

রোনালদোকে ঘিরে বিতর্কের মাঝে আলোচনায় কোহলির পুরোনো পোস্ট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর অভিজ্ঞ এই ফরোয়ার্ডের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

৪১ বছর বয়সী রোনালদো আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ সময় ধরে অন্যতম প্রভাবশালী নাম হলেও সাম্প্রতিক ম্যাচের পর অনেকেই তার বর্তমান ভূমিকা এবং দলে জায়গা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। পর্তুগালের আক্রমণভাগের মূল দায়িত্ব তার কাঁধে থাকলেও প্রথম ম্যাচে প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি বলে মত দিয়েছেন সমালোচকদের একাংশ।

তবে এই বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির কয়েক বছর আগের একটি মন্তব্য।

ক্যারিয়ারের শেষভাগে পারফরম্যান্স নিয়ে চাপ ও সমালোচনার অভিজ্ঞতা থাকা কোহলি তখন রোনালদোর পাশে দাঁড়িয়ে একটি মন্তব্য করেছিলেন, যা আবারও শেয়ার করছেন অনেক সমর্থক।

ঘटनাটি কয়েক বছর আগের। রিয়াদ অল-স্টার্সের হয়ে একটি প্রদর্শনী ম্যাচে মাঠে নেমে রোনালদো আলোচনায় ছিলেন। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল তারকাসমৃদ্ধ পিএসজি। ম্যাচটিতে রোনালদো জোড়া গোল করে নিজের সক্ষমতার প্রমাণ দেন।

সেই পারফরম্যান্সের পর বিরাট কোহলি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘৩৮ বছর বয়সেও সর্বোচ্চ স্তরে পারফর্ম করে যাচ্ছেন। প্রতি সপ্তাহে স্রেফ সস্তা প্রচারের আশায় যেসব ফুটবল বিশেষজ্ঞরা তার সমালোচনা করেন, তারা এখন সুবিধাজনকভাবে চুপ হয়ে গেছেন।

অথচ বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিপক্ষে তিনি এই পারফরম্যান্স দেখালেন। আর হ্যাঁ, ওনারা তো বলেই দিয়েছিলেন যে রোনালদো নাকি ফুরিয়ে গেছেন!’

বর্তমান বিশ্বকাপে রোনালদোকে ঘিরে আবারও যখন আলোচনা তুঙ্গে, তখন কোহলির সেই বক্তব্য নতুন করে সামনে এসেছে। সমর্থকদের একাংশের দাবি, দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যবার সমালোচনার মুখে পড়েও রোনালদো নিজের পারফরম্যান্স দিয়ে জবাব দিয়েছেন।

অন্যদিকে সমালোচকদের মতে, বড় টুর্নামেন্টে অভিজ্ঞতার পাশাপাশি বর্তমান ফর্মও গুরুত্বপূর্ণ। ফলে বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে রোনালদো কেমন পারফরম্যান্স করেন, সেটিই এখন সবচেয়ে বেশি নজরে থাকবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img