Thursday, June 18, 2026
35.4 C
Dhaka

খানাখন্দে ক্ষতবিক্ষত মাগুরা-শ্রীপুর মহাসড়ক, বাড়ছে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বিভিন্ন অংশ এখন বেহাল অবস্থায় রয়েছে। সড়কজুড়ে অসংখ্য গর্ত, ফাটল এবং ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন বড় ধরনের সংস্কার না হওয়ায় পরিস্থিতি ক্রমেই খারাপ হয়েছে। বর্তমানে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ক্রোকোডাইল ক্র্যাক তৈরি হয়েছে, যা যান চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

সরেজমিনে দেখা গেছে, বাস, ট্রাকসহ ভারী যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে। অনেক ক্ষেত্রে চালকদের গর্ত এড়িয়ে যানবাহন চালাতে হচ্ছে। এতে যাত্রার সময় বাড়ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে।

সড়ক ব্যবহারকারীদের মতে, প্রতিনিয়ত ঝাঁকুনির কারণে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে সিএনজি, মাহেন্দ্র ও অন্যান্য ছোট যানবাহনের চালকরা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন।

সিএনজি চালক রফিকুল ইসলাম বলেন, “প্রতিদিন এই সড়কে যাতায়াত করতে গিয়ে গাড়ির স্প্রিং, শক অ্যাবজরভারসহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। যাত্রীদেরও অনেক কষ্ট হয়। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।”

মাহেন্দ্রচালক শহিদুল শেখ বলেন, “গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। অনেক জায়গায় গাড়ি নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়ে আমরা নিজেদের টাকায় কিছু গর্তে ইট ও খোয়া ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি।”

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম মোল্যা বলেন, “এটি জেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। অথচ দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা। দ্রুত সংস্কার না করলে দুর্ভোগ আরও বাড়বে।”

সড়ক ব্যবহারকারী সালমা খাতুনের মতে, ক্ষতিগ্রস্ত সড়কের কারণে যাতায়াতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। এতে শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তি আরও বাড়ছে।

এ বিষয়ে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইলিয়াস ফারুক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয়দের আশা, দ্রুত সংস্কারকাজ শুরু হলে জেলার গুরুত্বপূর্ণ এই মহাসড়কে স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক

ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন পেশাদার...

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মশাল মিছিল, ক্ষোভ নদীপাড়ের মানুষের

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্পষ্ট অর্থ বরাদ্দ...

জাতিসংঘে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা উন্নয়নের মডেল তুলে ধরল প্রিয়শপ

বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল খাতের একটি উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন...

২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা, মহররমের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে ১৪৪৮ হিজরির পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

মায়ের হাতের রান্নাই এখনও মেসির সবচেয়ে প্রিয়

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল খেলোয়াড় লিওনেল মেসির...

কর্ড লাইনে কমবে দূরত্ব, তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রার পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে...

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া...

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...
spot_img

আরও পড়ুন

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক

ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য...

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে। আবার অতিরিক্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ বা অনিয়মিত জীবনযাপনের কারণেও ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এর ফলে জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মে কিছু উন্নত ফিচার...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ অর্জন করা। পবিত্র কোরআনে এমন কিছু গুণাবলির কথা উল্লেখ করা হয়েছে, যা একজন মুমিনকে আল্লাহর...
spot_img