Thursday, June 18, 2026
31.4 C
Dhaka

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক

ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আশুলিয়ার উত্তর গাজীরচট, চারাবাগ উত্তরপাড়াসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল, বগুড়া, গাইবান্ধা এবং ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা। তারা হলেন টাঙ্গাইল সদর থানার পাতুলীপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মুহাম্মদ জহুরুল ইসলাম ওরফে রনি (৪৫), বগুড়ার ধুনট থানার বুড়িয়া গ্রামের মো. লিওন আলী (২৮), গাইবান্ধার সাঘাটা থানার মো. লাভলু (৫০), টাঙ্গাইলের নাগরপুর থানার মো. সোহেল (২৫) এবং আশুলিয়া থানার গোমাইল গ্রামের মো. আতিকুর রহমান (৩৫)।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আশুলিয়া এলাকা মাদক ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

তামাকজনিত মৃত্যুতে উদ্বেগ, প্রতি ঘণ্টায় ১৮ জনের প্রাণহানি

দেশে তামাকজাত দ্রব্য সেবনের কারণে বছরে এক লাখ ৬১...

লাকসামে ঐতিহ্যবাহী স্থাপনায় অবৈধ দেয়াল ভাঙা নিয়ে উত্তেজনা

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক...

বিয়ের প্রতিশ্রুতি নিয়ে দ্বন্দ্ব, থানায় তরুণীর অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ঘিরে এক...

আশুরার তাৎপর্য ও ইসলামের নির্দেশিত আমল

হিজরি নববর্ষের সূচনার সঙ্গে মুসলিম বিশ্বে শুরু হয়েছে পবিত্র...

মেঘনা নদীতে রিফাতের লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সশস্ত্র গোলাগুলির ঘটনার পর নিখোঁজ থাকা রিফাত...

খামার মোড়ে নৃশংস ঘটনা, কর্মচারী নিহত

রংপুর নগরীর খামার মোড় এলাকায় হোটেল মালিকের হাতুড়ির আঘাতে...

গাইবান্ধায় পুকুরে কিশোরের মৃত্যু, দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলায় এক কিশোরকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে...

কেন্দুয়ায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে নির্যাতনের মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের...

ঢাকায় শিশু শিক্ষার্থীদের সঙ্গে জাইমা রহমানের তিন ঘণ্টার আড্ডা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার কৃতি শিশু শিক্ষার্থীদের সঙ্গে...

মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে কালো পলিথিনে মোড়ানো অবস্থায়...

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, মহাসড়কে তিন লাখ টাকা লুট

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে...

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা...
spot_img

আরও পড়ুন

তামাকজনিত মৃত্যুতে উদ্বেগ, প্রতি ঘণ্টায় ১৮ জনের প্রাণহানি

দেশে তামাকজাত দ্রব্য সেবনের কারণে বছরে এক লাখ ৬১ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলে জানানো হয়েছে। সে হিসেবে প্রতি ঘণ্টায় গড়ে ১৮ জন...

লাকসামে ঐতিহ্যবাহী স্থাপনায় অবৈধ দেয়াল ভাঙা নিয়ে উত্তেজনা

কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ঐতিহাসিক জমিদার বাড়ি জাদুঘরের প্রবেশপথে নির্মিত একটি ‘অবৈধ ইটের দেয়াল’ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। এতে...

বিয়ের প্রতিশ্রুতি নিয়ে দ্বন্দ্ব, থানায় তরুণীর অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ঘিরে এক তরুণীকে মারধর, আটকে রাখা এবং স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায়...

আশুরার তাৎপর্য ও ইসলামের নির্দেশিত আমল

হিজরি নববর্ষের সূচনার সঙ্গে মুসলিম বিশ্বে শুরু হয়েছে পবিত্র মহররম মাস। ইসলামে বিশেষ মর্যাদাপূর্ণ এই মাসকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ‘আল্লাহর মাস’ বলে অভিহিত...
spot_img