Sunday, June 21, 2026
32.2 C
Dhaka

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল দি মারিয়া। ফলে এবারের বিশ্বকাপে আর মাঠে দেখা যাচ্ছে না আর্জেন্টিনার এই অভিজ্ঞ উইঙ্গারকে। তবুও দলের বাইরে থেকেও তিনি রয়ে গেছেন আর্জেন্টিনা শিবিরের এক অবিচ্ছেদ্য অংশ।

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগে সাবেক সতীর্থদের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি আর্জেন্টিনা দলের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং শেষ পর্যন্ত লড়াই করার আহ্বান জানান।

ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় দি মারিয়া লেখেন, ‘আজ থেকে নতুন স্বপ্নের যাত্রা শুরু হচ্ছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে বলতে চাই, শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে আছি। খেলোয়াড় হিসেবে মাঠে থাকার অনুভূতি জানি, আর এখন একজন সাধারণ ভক্ত হিসেবে থাকার অনুভূতিও আমার জানা।’

তিনি আরও লেখেন, ‘শুধু এটুকু বলতে চাই, তোমাদের আজকের এই স্বপ্ন প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। চলো, এবার সবটুকু উজাড় করে দিয়ে জয় ছিনিয়ে আনি। এগিয়ে চলো, আর্জেন্টিনা!’

মেসি ও হুলিয়ান আলভারেজদের উদ্দেশে তার এই বার্তা আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে নতুন করে আবেগ তৈরি করেছে। জাতীয় দলের হয়ে বহু গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী থাকা দি মারিয়া এখন গ্যালারি থেকে দলকে সমর্থন জানাচ্ছেন।

২০২২ বিশ্বকাপ ফাইনালে গোল করে আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। সেই স্মৃতি এখনও আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করছে আলজেরিয়ার বিপক্ষে। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের মধ্যেই ক্লাব বদলের পথে ব্রাজিলিয়ান তারকা

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকা...

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

গোলের বন্যায় ইতিহাস ছুঁলো ২০২৬ বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক...

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা...

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের মধ্যেই ক্লাব বদলের পথে ব্রাজিলিয়ান তারকা

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকা ইন্টার মায়ামি এবার আরও একটি বড় নাম যুক্ত করার পথে এগোচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা...

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও বড় মঞ্চে ব্যাট হাতে যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা আবারও আলোচনায়...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা ইতোমধ্যেই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এবার শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয়...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য দিয়ে। গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে...
spot_img