Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি ফিল্টার। একসময় যেভাবে মাটির কলসে পানি রাখা হতো, এখন তার আধুনিক রূপ হিসেবে ব্যবহৃত হচ্ছে মাটির ফিল্টার। বিদ্যুৎ ছাড়াই প্রাকৃতিকভাবে পানি ঠান্ডা রাখার সক্ষমতার কারণে এর প্রতি আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের।

মাটির ফিল্টার মূলত পানি বিশুদ্ধ করার যন্ত্র নয়। এটি ব্যবহার করা হয় পানি সংরক্ষণ ও প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখার জন্য। গঠনগতভাবে এটি সাধারণ ফিল্টারের মতো। নিচে একটি স্ট্যান্ড, মাঝখানে মাটির তৈরি সংরক্ষণ পাত্র এবং নিচের অংশে পানি সংগ্রহের জন্য একটি ট্যাপ থাকে। ওপরে থাকে ঢাকনা, যা ধুলাবালি থেকে পানিকে সুরক্ষিত রাখে।

মাটির ক্ষুদ্র ছিদ্র দিয়ে ধীরে ধীরে বাষ্পীভবন প্রক্রিয়া চলতে থাকে। এর ফলে ভেতরের পানি স্বাভাবিকভাবেই ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে বিদ্যুতের খরচ ছাড়াই ঠান্ডা পানি পাওয়ার কারণে অনেক পরিবার এই পদ্ধতির দিকে ঝুঁকছে।

বাজারে ৬, ৮ এবং ১০ লিটার ধারণক্ষমতার বিভিন্ন আকারের মাটির ফিল্টার পাওয়া যায়। পরিবারের প্রয়োজন অনুযায়ী ক্রেতারা মডেল নির্বাচন করতে পারেন। সিলিন্ডার আকৃতির পাশাপাশি গোলাকার নকশার ফিল্টারও এখন জনপ্রিয়।

খাদ্য ও পুষ্টিবিদদের মতে, সব ধরনের প্লাস্টিকের পাত্র সবসময় নিরাপদ নাও হতে পারে। বিশেষ করে নিম্নমানের প্লাস্টিক পানির গুণগত মান ক্ষতিগ্রস্ত করতে পারে। তুলনামূলকভাবে মানসম্মত মাটির পাত্র পানির স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় রাখতে সহায়ক।

বর্তমানে মাটির ফিল্টারে ঐতিহ্যবাহী নকশার পাশাপাশি আধুনিক ডিজাইনও দেখা যায়। ফুল-পাতার অলংকরণ, খাঁজকাটা কারুকাজ কিংবা মিনিমাল ডিজাইনের ফিল্টার বাজারে পাওয়া যাচ্ছে। আকার ও নকশাভেদে এসব ফিল্টারের দাম সাধারণত ৯০০ থেকে ২ হাজার টাকার মধ্যে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন ফিল্টার ব্যবহারের আগে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া উচিত। প্রথম এক-দুই দিন পানি ভরে রেখে তা ফেলে দেওয়াও ভালো। নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করা এবং মাসে একবার রোদে শুকিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img