Saturday, June 27, 2026
29.4 C
Dhaka

জিবে জ্বালাপোড়া কেন হয়, কী করলে মিলবে স্বস্তি

জিবে জ্বালাপোড়া, চেরার মতো দাগ কিংবা ঝাল-টক খাবার খেলেই অস্বস্তি—এ ধরনের সমস্যা অনেকের কাছেই পরিচিত। কখনো এটি সাময়িক হলেও অনেক ক্ষেত্রে শরীরের পুষ্টিঘাটতি, হরমোনজনিত পরিবর্তন, সংক্রমণ কিংবা বিভিন্ন রোগের লক্ষণ হিসেবেও দেখা দিতে পারে। তাই বিষয়টিকে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, কিছু মানুষের ক্ষেত্রে জিব ফেটে যাওয়া জন্মগত বা বংশগত কারণেও হতে পারে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের স্বাভাবিক আর্দ্রতা কমে গেলে কিংবা লালাগ্রন্থির জটিলতা ও কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এ সমস্যা বাড়তে পারে।

শরীরে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি১২, আয়রন, ফলিক অ্যাসিড, জিংকসহ বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি থাকলেও জিব লাল, মসৃণ বা ফাটা হয়ে যেতে পারে। যাঁরা অনিয়মিত খাবার খান, অতিরিক্ত ডায়েট করেন বা অপুষ্টিতে ভোগেন, তাঁদের মধ্যে এ ধরনের সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়।

নারীদের ক্ষেত্রে মাসিক, গর্ভাবস্থা, সন্তান জন্মের পর কিংবা মেনোপজের সময় হরমোনের পরিবর্তনের কারণে মুখ শুকিয়ে যাওয়া, স্বাদের পরিবর্তন এবং জিবে জ্বালা বা সংবেদনশীলতা বাড়তে পারে। অনেক নারী মাসিক চলাকালে মুখে ঘা বা জিবে ব্যথার সমস্যায়ও ভোগেন।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, রক্তশূন্যতা, গ্যাস্ট্রিক রিফ্লাক্স, কিডনি ও লিভারের কিছু জটিলতা, অটো ইমিউন রোগ কিংবা সোরিয়াসিসের কারণেও জিবে ফাটল ও জ্বালাপোড়া হতে পারে। মানসিক চাপ, উদ্বেগ ও অনিদ্রাও এ সমস্যাকে তীব্র করে তুলতে পারে।

এ ছাড়া মুখে ছত্রাক সংক্রমণ, দাঁতের ধারালো অংশ, ভাঙা দাঁত, ত্রুটিপূর্ণ কৃত্রিম দাঁত, অতিরিক্ত মাউথওয়াশ ব্যবহার, ধূমপান, পান-জর্দা, অ্যালকোহল ও অতিরিক্ত ঝাল খাবারও জিবের সমস্যার জন্য দায়ী হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে টুথপেস্ট বা কসমেটিক পণ্যের অ্যালার্জিতেও জিবে জ্বালা দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, এ সমস্যা থেকে মুক্তি পেতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। কিছুদিন ঝাল, টক ও অতিরিক্ত গরম খাবার এড়িয়ে চলা ভালো। ধূমপান ও তামাকজাত দ্রব্য বন্ধ করার পাশাপাশি নিয়মিত দাঁত ও জিব পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পুষ্টিকর খাবার যেমন ডিম, মাছ, দুধ, ফলমূল, শাকসবজি ও বাদাম খাওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে দুই সপ্তাহের বেশি সময় ধরে সমস্যা থাকলে, খেতে কষ্ট হলে, মুখে সাদা বা লাল দাগ দেখা দিলে, রক্ত পড়লে কিংবা দ্রুত ওজন কমতে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে,...

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...
spot_img

আরও পড়ুন

ত্বকের গোটা কি ব্রণ, সিস্ট নাকি টিউমার—কীভাবে বুঝবেন

ত্বকে ছোট বা বড় গোটার মতো অংশ দেখা দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। এসব গোটা মুখ, ঘাড়, পিঠ, হাত কিংবা শরীরের অন্য যেকোনো স্থানে...

গাছ কাটলেই বের হয় লাল তরল, ড্রাগন ব্লাড ট্রির পেছনের বিজ্ঞান

পৃথিবীতে এমন কিছু গাছ আছে, যেগুলো শুধু তাদের আকৃতি নয়, অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইয়েমেনের সোকোত্রা দ্বীপের ড্রাগন ব্লাড ট্রি...

ঢাকায় বসেই উপভোগ করুন পাহাড়ি খাবারের ভিন্ন স্বাদ

বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি অনেকের কাছে পাহাড়ি খাবারও বিশেষ আকর্ষণের বিষয়। পাহাড়ে যাওয়ার সুযোগ না থাকলেও রাজধানীতেই এখন...

সন্তান জন্মের পর বাবার মস্তিষ্কেও আসে পরিবর্তন, বলছে গবেষণা

সন্তান জন্মের পর একজন নারীর শরীর ও মস্তিষ্কে নানা ধরনের পরিবর্তন ঘটে—এ বিষয়টি নিয়ে বহু গবেষণা হয়েছে। তবে পিতৃত্ব একজন পুরুষের মস্তিষ্কে কী ধরনের...
spot_img