Thursday, June 18, 2026
27.7 C
Dhaka

ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুতির জেরে উত্তপ্ত বেগমগঞ্জ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হোসাফ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের দুই প্রকৌশলীসহ ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা সড়কের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন।

স্থানীয়রা জানান, হঠাৎ মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে যায়।

প্রায় আধাঘণ্টা পর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারী কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্ল্যান্টে বেতন-ভাতা অনিয়মিতভাবে দেওয়া হচ্ছে। এছাড়া শ্রম আইন লঙ্ঘন করে বিনা নোটিশে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

তাদের অভিযোগ, চিকিৎসার অভাবে কয়েক মাস আগে এক শ্রমিকের মৃত্যু হলেও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এসব বিষয়ে বারবার প্রতিবাদ জানিয়েও কোনো সমাধান পাননি তারা।

বিক্ষোভকারীদের দাবি, বৃহস্পতিবার সকালে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই দুইজন প্রকৌশলীসহ ছয়জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

শিফট ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম রিজভী বলেন, ‘সকালে প্লান্টে এসে গেট দিয়ে ঢুকতে গেলে দারোয়ান আমাকে চাকরি থেকে অব্যাহতি পত্র প্রদান করে। অথচ এর আগে আমাকে কোনো নোটিশ করা হয়নি।’

শিফট ইনচার্জ (টারবাইন) হেদায়েত উল্যাহ বলেন, ‘আমাদের প্ল্যান্ট থেকে নিয়মিত বেতন ভাতা না দেওয়ায় আমরা বিভিন্ন সময় প্রতিবাদ করেছি। বেতনের অভাবে গত কয়েক মাস আগে আমাদের এক সহকর্মী বিনা চিকিৎসায় মারা গেছেন।’

এ বিষয়ে প্ল্যান্ট ইনচার্জ মো. আলমগীর হোসাইন বলেন, ‘আমাদের ঢাকা অফিস থেকে আজ সকালে আমার কাছে ছয়জন স্টাফের অব্যাহতি পত্র পাঠিয়েছে। আমি শুধু তাদের সেসব দিয়েছি। এর বাহিরে আমার কিছু জানা নেই। আজ তারা বিক্ষোভ করেছেন এটিও আমি ঊর্ধ্বতনদের জানিয়েছি।’

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘স্টাফদের বেতন-ভাতা ও বিভিন্ন বৈষম্যের অভিযোগে তারা সড়ক অবরোধ করেছিল। পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।’

তিনি আরও জানান, বিষয়টির সমাধানে প্ল্যান্ট কর্তৃপক্ষকে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...
spot_img

আরও পড়ুন

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধের আগে ও যুদ্ধ চলাকালে দেখা কয়েকটি...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...
spot_img