Friday, May 8, 2026
31 C
Dhaka

৮ মামলার আসামি রবু পুলিশের জালে

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের এরশাদ নগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রবিউল আউয়াল ওরফে রবুকে (৩২) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবু জামালপুর জেলার নান্দিনা থানার কালীবাড়ি গ্রামের মো. হাসমত আলীর ছেলে। তিনি টঙ্গীর এরশাদ নগরের ৩ নম্বর ব্লকের বাসিন্দা হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ জানায়, রবু এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে এবং আরও মামলা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী রবুকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, এরশাদ নগর এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে রবুর নাম দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল।

পুলিশ বলছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগী চক্র সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রোবট ভিক্ষু গাবির আত্মপ্রকাশ দক্ষিণ কোরিয়ায়

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত বিভিন্ন...

হাওরাঞ্চলের ৭ নদীর পানি এখনও বিপৎসীমার উপরে

উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও...

পাঁচ দিনজুড়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত...

১১৫ কোটি টাকার নতুন এফডিআর করল জেলা পরিষদ

গাজীপুর জেলা পরিষদের বিভিন্ন আর্থিক অনিয়ম ও ব্যাংক হিসাব...

ফেনীতে ধর্ষণ মামলায় ভুল অভিযোগে ইমাম ১ মাস কারাগারে

ফেনীর পরশুরামে এক মিথ্যা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে এক...

মহানবী (সা.)-এর শৈশবের স্মৃতি বহন করা সেই গ্রাম

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শৈশবের একটি গুরুত্বপূর্ণ সময় কেটেছিল...

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) অনিতা...

ঢাকা-২ আসনে উন্নয়ন কাজের উদ্বোধন

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, জনগণের কাছে...

ফুলবাড়ী ও ভূরুঙ্গামারীতে ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

কুড়িগ্রামে অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট...

কোরবানির গরু বহনকারী ট্রাক থেকে ১০ গরু ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে একটি গরুবোঝাই ট্রাক...

কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুই পক্ষের শ্রমিক সংঘর্ষে...

দীর্ঘ তদন্ত শেষে বিদেশে পলাতক আসামি গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মো....

ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুতির জেরে উত্তপ্ত বেগমগঞ্জ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হোসাফ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের দুই প্রকৌশলীসহ...

ঈদে সরকারি ছুটি একটানা সাত দিন

বৃহস্পতিবার রাতে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত...
spot_img

আরও পড়ুন

রোবট ভিক্ষু গাবির আত্মপ্রকাশ দক্ষিণ কোরিয়ায়

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেয় গাবি। প্রায় ১৩০ সেন্টিমিটার উচ্চতার এই রোবটটি তৈরি করা হয়েছে চীনের...

হাওরাঞ্চলের ৭ নদীর পানি এখনও বিপৎসীমার উপরে

উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তিন জেলার সাতটি নদীর আটটি পয়েন্টে পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে...

পাঁচ দিনজুড়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত...

১১৫ কোটি টাকার নতুন এফডিআর করল জেলা পরিষদ

গাজীপুর জেলা পরিষদের বিভিন্ন আর্থিক অনিয়ম ও ব্যাংক হিসাব থেকে এফডিআর ভাঙার ঘটনায় ফরেনসিক অডিট করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী...
spot_img