Tuesday, August 25, 2026
31 C
Dhaka

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) অনিতা বর্ধনের বিরুদ্ধে নতুন বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে ৩১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এতে পুরো এলাকায় চরম দুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, বুধবার (৭ মে) সকাল ১১টা থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন স্থবির হয়ে পড়ে।

ভুক্তভোগীরা বলেন, বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয় এবং ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য ব্যবসা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, আব্দুল আলী নামের এক ব্যক্তির বাড়ির সামনে বিদ্যুতের খুঁটি থেকে নতুন সংযোগ নিতে চেয়েছিলেন আব্দুল হাদী নামের আরেক ব্যক্তি। এতে বাধা দিলে বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টি ডিজিএম অনিতা বর্ধনকে জানানো হলে আশপাশের ৪১টি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোজাম্মেল হক, আব্দুল কাদির, সাইকুল, কামাল, আকলিমা খাতুন, ফাতেমা আক্তারসহ একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেন।

তাদের অভিযোগ, একটি পারিবারিক বিরোধের জের ধরে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে।

অভিযোগের বিষয়ে ডিজিএম অনিতা বর্ধন বলেন, ‘একটি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দিতে বাধা দেওয়া হয়েছিল। বিষয়টি সমাধান করতে এমন ব্যবস্থা নেওয়া হয়। তবে বিদ্যুৎ চালু করে দেওয়া হবে।’

এদিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।’

স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img