Sunday, June 28, 2026
33.3 C
Dhaka

ফেনীতে ধর্ষণ মামলায় ভুল অভিযোগে ইমাম ১ মাস কারাগারে

ফেনীর পরশুরামে এক মিথ্যা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে এক মাসেরও বেশি সময় কারাভোগের পর ডিএনএ পরীক্ষায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি পেয়েছেন মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক মোজাফফর আহমেদ।

ঘটনাটি ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরামের বক্সমাহমুদ এলাকায়। ২০২৪ সালের ২৪ নভেম্বর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় জামে মসজিদের ইমাম মোজাফফরের বিরুদ্ধে মামলা করেন তার পরিবারের এক সদস্য। অভিযোগের পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তিনি ১ মাস ২ দিন কারাভোগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পরে তদন্তে মামলাটি ভিন্ন মোড় নেয়। ডিএনএ পরীক্ষায় কিশোরীর গর্ভে জন্ম নেওয়া শিশুর সঙ্গে মোজাফফরের কোনো জৈবিক সম্পর্ক পাওয়া যায়নি।

ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবরেটরিতে করা পরীক্ষায় প্রথম পর্যায়ে ভ্যাজাইনাল সোয়াবে কোনো পুরুষের বীর্যের উপস্থিতি পাওয়া যায়নি। পরবর্তীতে শিশুর ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, শিশুটির জৈবিক পিতা কিশোরীরই বড় ভাই মোরশেদ।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে কিশোরী নিজেই বড় ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ স্বীকার করে। পরে ২০২৫ সালের ১৯ মে মোরশেদকে গ্রেপ্তার করা হয় এবং তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ডিএনএ প্রতিবেদনে বলা হয়, শিশুর সঙ্গে মোরশেদের ডিএনএ ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তা জানান, মোজাফফর আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অভিযোগপত্র থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে মোজাফফর আহমেদ দাবি করেন, তিনি মিথ্যা মামলায় সামাজিকভাবে চরম হেয়প্রতিপন্ন হয়েছেন এবং চাকরি, জীবিকা ও সম্পদ হারিয়েছেন।

তিনি বলেন, ‘অবশেষে সত্যের জয় হয়েছে। আমি সামাজিক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। মসজিদের ইমামতি ও চাকরি হারিয়েছি। মামলার খরচ চালাতে জমি বিক্রি করতে হয়েছে।’

তার আইনজীবী জানান, এটি একটি বিরল ঘটনা এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে এসেছে।

স্থানীয় আলেম সমাজ ও সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের ঘটনায় নিরপরাধ ব্যক্তিদের ক্ষতির বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং ক্ষতিপূরণ ও সহায়তার প্রয়োজন রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...

বয়সজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যসেবা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা...

তিনজনের সাহসী অবস্থানে রক্ষা পেল রাজশাহীর প্রাচীন বটগাছ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার ঈদগাহ...

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা।...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও...
spot_img

আরও পড়ুন

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও একের পর এক নারী ফুটবলার গড়ে তুলছেন কোচ শান্তিমনি চাকমা। কোনো নির্দিষ্ট বেতন ছাড়াই বছরের...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও মানসিক দৃঢ়তার ওপর। তবে মনোবিজ্ঞানের কিছু গবেষণা বলছে, খেলোয়াড়ের পোশাকের রঙও পারফরম্যান্সে সূক্ষ্ম হলেও প্রভাব...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা যায় সুগন্ধি ও মুখরোচক তেহারি। সঠিক মসলা, নরম মাংস এবং ঝরঝরে পোলাওয়ের চালের সমন্বয়ে এই...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময় জীবাশ্মের পরিচয় অবশেষে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় জানা গেছে, এটি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত...
spot_img