Wednesday, July 8, 2026
26 C
Dhaka

কাশিয়ানীতে আত্মহত্যার ঘটনায় স্বামী কারাগারে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা পশ্চিমপাড়া গ্রামে মায়ের আত্মহত্যার ঘটনার পর বাবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এতে করে বাড়িতে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে দুই শিশু ভাই নিশান মন্ডল (৭) ও সৃজন মন্ডল (৫)। রোববার (৭ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই শিশু রাস্তার ধারে নীরবে দাঁড়িয়ে আছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিশান ও সৃজনের বাবা মিলন মন্ডল (৩৭) পেশায় দিনমজুর। তিনি তিন ভাইয়ের মধ্যে একজন। পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল। গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁর স্ত্রী স্বপ্না বাড়ৈ (২৬)–এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরদিন শনিবার সকালে স্বপ্নার বাবা পরেশ বাড়ৈ কাশিয়ানী থানায় জামাতা মিলন মন্ডলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। পরে পুলিশ মিলনকে গ্রেপ্তার করে এবং রোববার (৭ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মিলন মন্ডল গ্রেপ্তার হওয়ার পর তাঁর বাবা ও দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে দুই শিশু পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে আছে। তাদের দেখভাল করার মতো নিকট আত্মীয় এখন পর্যন্ত এগিয়ে আসেননি। ফলে শিশু দুটি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রায় নয় বছর আগে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামের পরেশ বাড়ৈর মেয়ে স্বপ্না বাড়ৈর সঙ্গে মিলন মন্ডলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বপ্না মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন। প্রথমে খুলনায় এবং পরে এলাকাবাসীর সহায়তায় তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তবে আর্থিক সংকটের কারণে গত প্রায় তিন মাস ধরে স্বপ্নার নিয়মিত চিকিৎসা ও ওষুধ চালিয়ে যেতে পারেননি মিলন মন্ডল। এতে আবারও অসুস্থ হয়ে পড়েন স্বপ্না। শুক্রবার রাতে দুই সন্তানকে ঘরের বারান্দায় রেখে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সে সময় মিলন মন্ডল বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

স্বপ্নার বাবা পরেশ বাড়ৈ বলেন, ‘আমার মেয়ের ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। এ কারণে সে আত্মহত্যা করেছে। আমার মেয়ে আমাকে জানিয়েছিল, তার স্বামীর সঙ্গে এক মেয়ের অনৈতিক সম্পর্ক রয়েছে। আমার মেয়ে সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’

প্রতিবেশী উন্নতি মণ্ডল বলেন, ‘বিয়ের দুই বছর পর থেকেই স্বপ্নার মানসিক সমস্যা আমাদের নজরে আসে। তার আচার-আচরণ ও চলাফেরায় অস্বাভাবিকতা দেখে এলাকার মানুষের কাছ থেকে টাকা তুলে পাবনায় চিকিৎসা করানো হয়। সেখান থেকে আসার পর কিছুদিন ভালো ছিল, পরে আবার একই সমস্যা শুরু হয়।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, মিলন মন্ডলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img