Wednesday, July 8, 2026
26.4 C
Dhaka

ইরানে মার্কিন উদ্ধার অভিযান, উঠে আসছে নতুন তথ্য

রোববার (৭ ডিসেম্বর) ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ এক ক্রুকে জীবিত উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, বিশেষ তল্লাশি ও উদ্ধার অভিযানের মাধ্যমে ওই সেনাসদস্যকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। এ ঘটনার বিস্তারিত নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার হওয়া ওই ক্রু একজন ‘ওয়েপনস সিস্টেম অফিসার’, যাকে ‘কর্নেল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফক্স নিউজের পেন্টাগন প্রতিনিধি জেনিফার গ্রিফিন জানান, গত শুক্রবার ভোরে দক্ষিণ-পশ্চিম ইরানে একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল বিমান হামলার শিকার হলে পাইলটের সঙ্গে ওই কর্মকর্তা প্যারাসুটে নেমে পড়েন। পরে তিনি পাহাড়ি এলাকায় কয়েক হাজার ফুট উঁচু স্থানে উঠে আত্মগোপনে চলে যান এবং টানা ৪৮ ঘণ্টা সেখানে লুকিয়ে ছিলেন।

নিজের অবস্থান জানাতে তিনি একটি এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা বা বিশেষ বিকন সংকেত সক্রিয় করেন, যা মার্কিন বাহিনীকে উদ্ধার অভিযানে সহায়তা করে। এরপর কয়েকশ মার্কিন সেনাসদস্য নিয়ে বড় পরিসরের উদ্ধার অভিযান পরিচালনা করা হয়, যেখানে বিভিন্ন বাহিনীর বিশেষ ইউনিট ও যুদ্ধবিমান অংশ নেয়।

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়, অভিযানের সময় মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি। তবে উদ্ধারস্থল থেকে ইরানি সেনাদের দূরে রাখতে মার্কিন বাহিনী গুলিবর্ষণ করে। এ সময় ইসরায়েলি সামরিক বাহিনীও আকাশ প্রতিরক্ষা দিয়ে সহায়তা করে, যাতে উদ্ধারকারী দল নিরাপদে কাজ করতে পারে।

ফক্স নিউজ আরও জানায়, মূল অভিযান শুরুর আগে সিআইএ ইরানের ভেতরে বিভ্রান্তিমূলক প্রচারণা চালায়। এতে বলা হয়, নিখোঁজ সেনাসদস্যকে ইতোমধ্যে খুঁজে পাওয়া গেছে এবং তাকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই বিভ্রান্তির মধ্যে সিআইএ বিশেষ প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত অবস্থান শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে পেন্টাগন ও হোয়াইট হাউসকে জানায়। পরে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইউএস সেন্ট্রাল কমান্ড অভিযান পরিচালনা করে সফলভাবে উদ্ধার সম্পন্ন করে।

অভিযানের সময় একটি সি-১৩০ হারকিউলিস বিমান কারিগরি জটিলতায় কাদায় আটকে পড়লে সেটি ধ্বংস করে দেওয়া হয়, যাতে শত্রুপক্ষের হাতে না পড়ে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া সেনাদের নিরাপদে ফেরাতে অতিরিক্ত বিমান পাঠানো হয়।

জেনিফার গ্রিফিন এই ঘটনাকে ‘খড়ের গাদায় সুঁচ খোঁজা’র মতো উল্লেখ করে বলেন, ‘এটি পুরোপুরি সিনেমার গল্পের মতো। যখন এই অভিযানের পুরো কাহিনী সামনে আসবে, আমি মনে করি আমরা সবাই স্তম্ভিত হয়ে যাব।’

অন্যদিকে, রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, নিখোঁজ পাইলটকে খোঁজার কাজে নিয়োজিত একটি মার্কিন বিমান তারা ধ্বংস করেছে। দেশটির আধাসরকারি তাসনিম নিউজ সংস্থা এ তথ্য প্রকাশ করেছে।


সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img