Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

ভোর ৫টায় ওঠা কি সত্যিই সাফল্যের চাবিকাঠি? জানাচ্ছে বিজ্ঞান

মোটিভেশনাল বক্তাদের ভাষ্যে ভোরে ওঠা যেন সফলতার প্রথম ধাপ। তবে বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছে, বিষয়টি সবার জন্য এক নয়। সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায় ভোর ৫টায় উঠে কেউ দিন শুরু করছেন ব্যায়াম, ডায়েরি লেখা কিংবা ঠান্ডা পানিতে গোসলের মাধ্যমে। এসব অভ্যাসকে অনেকেই সাফল্যের মূলমন্ত্র হিসেবে তুলে ধরেন।

কিন্তু গবেষণা বলছে, মানুষের শরীরের নিজস্ব একটি জৈবিক ছন্দ রয়েছে, যাকে ক্রোনোটাইপ বলা হয়। এই ছন্দ নির্ধারণ করে কেউ ভোরে বেশি কর্মক্ষম, নাকি রাতে। সাধারণভাবে মানুষকে ‘ভোরের পাখি’ ও ‘রাতের পেঁচা’—এই দুই ভাগে ভাগ করা হয়। ভোরের পাখিরা সকালে স্বাভাবিকভাবেই সক্রিয় থাকেন, অন্যদিকে রাতের পেঁচারা রাতে বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

গবেষণায় দেখা গেছে, যারা সকালে ওঠার অভ্যাসে অভ্যস্ত, তারা শিক্ষাজীবনে তুলনামূলক ভালো ফল করে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করে। তবে এর পেছনে সামাজিক কাঠামোরও প্রভাব রয়েছে, কারণ অধিকাংশ শিক্ষা ও কর্মক্ষেত্র সকালে শুরু হয়। ফলে রাতজাগা মানুষেরা প্রতিনিয়ত সময়ের সঙ্গে লড়াই করতে গিয়ে ঘুমের ঘাটতিতে ভোগেন। এই অবস্থাকে বিজ্ঞানীরা ‘সোশ্যাল জেটল্যাগ’ হিসেবে ব্যাখ্যা করেন, যা দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতার ঝুঁকি বাড়াতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, জোর করে ভোরে ওঠার চেষ্টা অনেক ক্ষেত্রে বিপরীত প্রভাব ফেলতে পারে। এতে মনোযোগ কমে যাওয়া, বিরক্তি এবং কাজের দক্ষতা হ্রাসের মতো সমস্যা দেখা দিতে পারে। বরং নিজের শরীরের স্বাভাবিক ছন্দ বুঝে সেই অনুযায়ী দৈনন্দিন রুটিন তৈরি করাই বেশি কার্যকর।

ক্রোনোটাইপ পুরোপুরি বদলানো সম্ভব না হলেও ধীরে ধীরে কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে শরীরকে মানিয়ে নেওয়া যায়। যেমন প্রতিদিন একটু আগে ঘুমানো, সকালে সূর্যের আলো গ্রহণ এবং রাতে স্ক্রিন টাইম কমানো। বিশেষজ্ঞদের মতে, অন্যের রুটিন অনুসরণ না করে নিজের শরীরের উপযোগী সময়সূচি তৈরি করাই প্রকৃত উৎপাদনশীলতার চাবিকাঠি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...
spot_img

আরও পড়ুন

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য ও দূষিত পদার্থ ছেঁকে শরীরকে সুস্থ রাখতে দিন-রাত কাজ করে এই অঙ্গ। তবে দৈনন্দিন জীবনের...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরিচিত হয়ে আছেন জ্ঞান, আত্মশুদ্ধি...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...
spot_img