Wednesday, July 8, 2026
26.4 C
Dhaka

পঞ্চগড়ে বন্ধুসভার উদ্যোগে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড–২০২৬’। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরের পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ শুধু স্বাধীনতাই অর্জন করেনি, বরং একটি জাতি হিসেবে নিজেদের অধিকার ও স্বকীয়তার ভিত্তিও প্রতিষ্ঠা করেছে। সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং ধারণ করতে হবে।

নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক আজহারুল ইসলাম (জুয়েল) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা শুধু স্বাধীনতাই পাইনি, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় এবং জাতি হিসেবে নিজস্ব সত্তার ভিত্তি স্থাপন করতে পেরেছি। এই স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হৃদয়ে ধারণ করে আমাদের রক্ষা করতে হবে। সেই সঙ্গে দেশ সেবার ব্রত নিয়ে আমাদের সবাইকে দেশকে ভালোবাসতে হবে। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং ধারণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘৩০ লাখ শহীদ আর দুই লাখ মা–বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তা বাঙালির দীর্ঘদিনের প্রত্যাশিত ছিল। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন তাদের চেষ্টাই ছিল আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার, আমাদের পঙ্গু করে দেওয়ার। সে জন্যই হয়তো তারা আমাদের বিজয়ের মাত্র দুই দিন আগে বুদ্ধিজীবীদের হত্যা করেছে।’

‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে মার্চজুড়ে দেশব্যাপী নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে এই মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। পঞ্চগড় বন্ধুসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আরিফুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেশমা রিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান। এ সময় পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা ও সহকারী শিক্ষক হাসান মো. আরিফ রায়হান, উপদেষ্টা ও আইনজীবী মনসুর আলী, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান এবং হাজী ছফির উদ্দিন আহাম্মদ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আজিরুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান মাহমুদ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। মন দিয়ে পড়াশোনা করে দেশের কল্যাণে কাজ করতে হবে। সর্বোপরি ভালো মানুষ হতে হবে।’

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতায় মোট ৭০ শিক্ষার্থী অংশ নেয়। উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে পাঁচজন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম হয় পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রোকনুজ্জামান রাতুল। দ্বিতীয় হয় দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ (এনএন) সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক (টুটুল)। তৃতীয় হয় পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আতিক আহনাফ। চতুর্থ হয় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সামিহা ওয়াসি এবং পঞ্চম হয় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থী তানজিম হাসান (তাইফ)।

পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন অতিথিরা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img