Saturday, March 21, 2026
23 C
Dhaka

ঈদে সুস্থ থাকতে স্বাস্থ্যসচেতনতা জরুরি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই গ্রামে যাচ্ছেন বা ভ্রমণের পরিকল্পনা করছেন। তবে উৎসবের আনন্দের মধ্যেও সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বেশিরভাগ হাসপাতাল ও ক্লিনিকে জরুরি বিভাগ ছাড়া নিয়মিত চিকিৎসাসেবা সীমিত থাকে, ফলে ছোটখাটো স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে নিজেই প্রাথমিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়।

রোজার পর হঠাৎ করে অতিরিক্ত ও চর্বিযুক্ত খাবার খাওয়ার কারণে অনেকের বদহজম দেখা দেয়। এর লক্ষণ হিসেবে পেটব্যথা, বুক জ্বালা, টক ঢেকুর বা পেট ফাঁপা অনুভূত হতে পারে। এ ক্ষেত্রে গ্যাস্ট্রিক ও রিফ্লাক্স কমানোর ওষুধ সেবন করা যেতে পারে। পাশাপাশি হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া, বেশি পানি পান করা উপকারী। কাঁচা বা সেদ্ধ আদা, মৌরি কিংবা বেকিং সোডা মিশ্রিত পানি অ্যাসিডিটি কমাতে সহায়তা করতে পারে।

ঈদের সময় অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে ডায়রিয়াও হতে পারে। এমন পরিস্থিতিতে খাওয়ার স্যালাইন গ্রহণ অত্যন্ত জরুরি। প্রতিবার পাতলা পায়খানার পর অল্প অল্প করে স্যালাইন পান করতে হবে। ভাজাপোড়া খাবার এড়িয়ে ভেজানো চিড়া, পাতলা জাউ, কাঁচা কলা বা পেঁপের তরকারি খেলে উপকার পাওয়া যায়। শরীরে পানিশূন্যতা যেন না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

এ ছাড়া ঈদের ভিড়, যাতায়াত ও মানুষের সংস্পর্শে জ্বর-কাশির সংক্রমণও বাড়তে পারে। জ্বর হলে বিশ্রাম নেওয়া, প্যারাসিটামল সেবন এবং পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। কাশির ক্ষেত্রে সাধারণ অ্যান্টিহিস্টামিন ও ভেষজ উপাদান যেমন তুলসী-আদা বা লেবু-আদা চা উপকারী হতে পারে।

অতিরিক্ত ভাজাপোড়া খাবারের কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে। এ সমস্যা এড়াতে বেশি পানি পান, শাকসবজি ও ফলমূল খাওয়া এবং খাদ্যতালিকায় সালাদ রাখা জরুরি। প্রয়োজনে ইসবগুলের ভুষি, চিয়া সিড বা ফাইবারসমৃদ্ধ খাদ্য গ্রহণ করা যেতে পারে। সমস্যা বেশি হলে গ্লিসারিন সাপোজিটরি ব্যবহার করা যেতে পারে।

সব মিলিয়ে ঈদের সময় খাদ্যাভ্যাসে সংযম ও সচেতনতা বজায় রাখলে এসব ছোটখাটো স্বাস্থ্য সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈদে ঢাকায় ভ্রমণের নতুন আকর্ষণ উদয়পুর

ঈদুল ফিতরের ছুটিতে যারা ঢাকায় অবস্থান করছেন, তাদের জন্য...

ঈদে শিশুর নিরাপত্তায় করণীয় কী

ঈদের ছুটিতে অনেক পরিবার গ্রামে বা বিভিন্ন স্থানে ঘুরতে...

ঈদের দিনে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো

ঈদ মুসলমানদের জন্য আনন্দ, খুশি ও ভ্রাতৃত্বের এক বিশেষ...

নর্থ ওকস: গুগলের ম্যাপ থেকে আড়াল বিলাসবহুল শহর

ডিজিটাল যুগে পৃথিবীর প্রায় সব এলাকা হাতের মুঠোয় থাকা...

উত্তরবঙ্গের খাঁটি বিরিয়ানি রেসিপি

উত্তরবঙ্গের চালের বিরিয়ানি স্বাদ ও তৈরির প্রণালি অনুযায়ী বিশেষ।...

সিলেটি আখনি বিরিয়ানির স্বাদ বাড়ানোর টিপস

ঈদের দিন পরিবারের জন্য সিলেটের আখনি বিরিয়ানি রান্না করতে...

শাওয়াল মাসের ছয় রোজার গুরুত্ব ও ফজিলত

মুসলমানদের দুটি ঈদ রয়েছে—ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। শাওয়াল...

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

জামায়াতে ইসলামের সম্মানিত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

এক্সএআই-র নৈতিকতা ও আইনি প্রশ্নের মুখে

ছবি ব্যবহার করে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট তৈরি করার...

চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী...

ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা বহন করে ঈদ

ঈদ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা আনন্দের পাশাপাশি...

ঈদের টেবিলে নতুন ডেজার্ট কটন ক্যান্ডি সেমাই

ঈদের আনন্দে ছোটদের জন্য আকর্ষণীয় একটি ডেজার্ট হতে পারে...

এআইয়ের চাপে বদলে যাচ্ছে ভারতের আইটি খাত

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের মধ্যে ভারতের বিশাল আইটি ও...

লাখো মুসল্লির নিরাপত্তায় মাঠে বিজিবি

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের বৃহৎ...
spot_img

আরও পড়ুন

ঈদে ঢাকায় ভ্রমণের নতুন আকর্ষণ উদয়পুর

ঈদুল ফিতরের ছুটিতে যারা ঢাকায় অবস্থান করছেন, তাদের জন্য আকর্ষণীয় একটি ভ্রমণ গন্তব্য হতে পারে উদয়পুর ডেস্টিনেশন। বাড্ডার ১০০ ফিট মাদানী অ্যাভিনিউ এলাকায় অবস্থিত...

ঈদে শিশুর নিরাপত্তায় করণীয় কী

ঈদের ছুটিতে অনেক পরিবার গ্রামে বা বিভিন্ন স্থানে ঘুরতে যায়। এ সময় শিশুরা নতুন পরিবেশে বেশি স্বাধীনভাবে চলাফেরা করে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।...

ঈদের দিনে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো

ঈদ মুসলমানদের জন্য আনন্দ, খুশি ও ভ্রাতৃত্বের এক বিশেষ দিন। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই দুটি বড় ধর্মীয় উৎসব পালিত হয়,...

নর্থ ওকস: গুগলের ম্যাপ থেকে আড়াল বিলাসবহুল শহর

ডিজিটাল যুগে পৃথিবীর প্রায় সব এলাকা হাতের মুঠোয় থাকা সত্ত্বেও আমেরিকার মিনেসোটার এক শহর গত ২০ বছর ধরে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ থেকে আড়াল...
spot_img