Wednesday, May 6, 2026
26 C
Dhaka

রুপার চেইন ছিনতাইয়ে প্রাণ গেল চার বছরের শিশুর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) দুপুর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ইফতারের আগমুহূর্তে এক প্রতিবেশীর রান্নাঘরের চুলার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মরিয়ম আক্তার (৪)। সে মারুয়াখালি গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তারের মেয়ে। পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বেলা ১টার পর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় দিনভর খোঁজাখুঁজি চালান। সন্ধ্যার আগে প্রতিবেশীর বাড়ির রান্নাঘরে সন্দেহজনক পরিস্থিতি দেখে খোঁজ নিতে গিয়ে চুলার ভেতরে মরদেহটি পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই বাড়ির মালিক ও তাঁর ১৬ বছর বয়সী ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ‘কিশোরটি নেশাগ্রস্ত। শিশুটির গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে বলে আমরা ধারণা করছি।’

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মরিয়ম আক্তারের গলায় প্রায় ১২ আনা ওজনের একটি রুপার চেইন ছিল। ধারণা করা হচ্ছে, নেশার টাকা জোগাড় করতে ওই কিশোর চেইনটি ছিনিয়ে নিতে চায়। এ সময় শিশুটি কান্না শুরু করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে মরদেহটি রান্নার চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়। পরবর্তীতে চেইনটি আঠারবাড়ি বাজারের একটি দোকানে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয় বলে তথ্য পেয়েছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, ‘শিশুটির গলায় থাকা রুপার চেইনের জন্য হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোরকে আমরা হেফাজতে নিয়েছি। তার বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’ তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

যে মসজিদে জিনরা ঈমান এনেছিল

পবিত্র কাবার উত্তর দিকে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানের পাশে অবস্থিত...

এই ৬ রুটির কোনটার কী উপকারিতা, জানেন কি

রুটি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সাধারণত...

গ্রহাণুর আঘাতে ডাইনোসরের বিলুপ্তি, কী বলছে বিজ্ঞান

মহাবিশ্বে ঘুরে বেড়ানো গ্রহাণুর আঘাতে পৃথিবীতে একসময় ডাইনোসরসহ অসংখ্য...

শ্রমের মর্যাদা নিয়ে ইসলামের শিক্ষা

ইসলামে শ্রমকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ধর্মীয়...

গরমে ঘামাচি থেকে রেহাই পেতে যা করবেন

গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের ত্বকে দেখা...

যদি পারমাণবিক হামলা হয়: বাঁচার জরুরি কৌশল কী

হঠাৎ কোনো শহরে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে প্রথম কয়েক মিনিটই...

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি

ইসলামে মসজিদকে পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান হিসেবে...

হাঁটতে গেলেই পায়ে ব্যথা, অবহেলা নয়

অনেকেই সামান্য হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথার সমস্যায় ভোগেন। ফলে...

গিরগিটি কি সত্যিই রক্ত চোষে

গিরগিটি দেখতে অনেকের কাছেই ভীতিকর মনে হয়, বিশেষ করে...

৬৫ ফুট লম্বা দানবাকার অক্টোপাস: প্রাগৈতিহাসিক সাগরের শীর্ষ শিকারির সন্ধান

পৌরাণিক কাহিনিতে বর্ণিত ভয়ংকর সামুদ্রিক দানব ‘ক্র্যাকেন’-এর গল্প বহুদিন...

মানসিক চাপ কমাতে কার্যকর পাঁচ অভ্যাস

আধুনিক জীবনের চাপ ও ব্যস্ততা মানুষের স্নায়ুতন্ত্রের ওপর গভীর...

কেন এতিমদের জন্য বাড়তি মমতা জরুরি

ইসলামে এতিমদের প্রতি সহমর্মিতা, সুরক্ষা ও ন্যায়বিচারের ওপর বিশেষ...

ওজন কমাতে হাঁটার কার্যকর কৌশল

শরীরচর্চার সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায়গুলোর একটি হলো হাঁটা।...

পাপ থেকে ফিরে আসার পথ দেখায় ইসলাম

মানুষের জীবনে ভুল ও পাপ অনিবার্য হলেও ইসলামে তওবার...
spot_img

আরও পড়ুন

যে মসজিদে জিনরা ঈমান এনেছিল

পবিত্র কাবার উত্তর দিকে জান্নাতুল মুয়াল্লা কবরস্থানের পাশে অবস্থিত ঐতিহাসিক মসজিদে জিন ইসলামের এক অনন্য ঘটনার স্মৃতি বহন করে। ইসলামের সূচনালগ্নে একদল জিন এখানে...

এই ৬ রুটির কোনটার কী উপকারিতা, জানেন কি

রুটি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সাধারণত আমরা পরিশোধিত গমের আটার রুটির মধ্যেই সীমাবদ্ধ থাকি। অথচ বিভিন্ন শস্য থেকে তৈরি নানা ধরনের...

গ্রহাণুর আঘাতে ডাইনোসরের বিলুপ্তি, কী বলছে বিজ্ঞান

মহাবিশ্বে ঘুরে বেড়ানো গ্রহাণুর আঘাতে পৃথিবীতে একসময় ডাইনোসরসহ অসংখ্য প্রাণী বিলুপ্ত হয়েছিল—এই ধারণা এখন বিজ্ঞানীদের কাছে সুপ্রতিষ্ঠিত। প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্মের...

শ্রমের মর্যাদা নিয়ে ইসলামের শিক্ষা

ইসলামে শ্রমকে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ধর্মীয় শিক্ষায় বলা হয়েছে, হালাল উপার্জন ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে অর্জিত জীবিকা...
spot_img