Thursday, March 19, 2026
30 C
Dhaka

চন্দ্রায় বৃষ্টির পর মহাসড়কে তীব্র যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রাতভর বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তবে সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

বুধবার (৫ ডিসেম্বর) বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে সারা রাত অব্যাহত থাকে। এর প্রভাবে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যানবাহনের গতি কমে যায়। একপর্যায়ে চন্দ্রা ত্রিমোড়সহ আশপাশের বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে তিনটি দিকে গাড়ির দীর্ঘ সারি। চন্দ্রা-নবীনগর এবং চন্দ্রা-কোনাবাড়ী সড়কের বিভিন্ন অংশেও ধীরগতিতে যান চলাচল করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। এছাড়া চন্দ্রা থেকে নবীনগরের জিরানী বাজার পর্যন্ত ৫ থেকে ৭ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করছে।

সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে আসা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো অনেক স্থানে ধীরগতিতে যান চলাচল করছে।

ঘরমুখী যাত্রীরা জানান, কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে তাঁদের ঘণ্টার পর ঘণ্টা সময় লেগেছে। যাঁদের নির্ধারিত বাস ছিল না, তাঁদের অনেকে ট্রাক বা পিকআপ থেকে নেমে কিছু দূর হেঁটে আবার অন্য যানবাহনে উঠছেন।

রাজশাহীগামী যাত্রী আবদুল মালেক বলেন, ‘কোনাবাড়ী থেকে রাত ১২টার দিকে বাসে উঠেছি। ভোর চারটায় চন্দ্রা এসে সাহ্‌রি খেয়ে আবার বাসে উঠেছি। কিন্তু সকাল ৯টা হয়ে গেলেও খুব বেশি দূর যেতে পারিনি।’

বগুড়াগামী যাত্রী শিউলি আক্তার বলেন, ‘ছোট বাচ্চা নিয়ে বাসে বসে থাকা খুব কষ্টের। না আছে ঠিকমতো খাবার, না আছে বিশ্রামের সুযোগ।’

পাবনাগামী যাত্রী রবিউল ইসলাম বলেন, ‘প্রতি ঈদেই এই সড়কে এমন দুর্ভোগ হয়। এবার বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কয়েক ঘণ্টা ধরে একই জায়গায় আটকে আছি।’

পরিবহনচালকেরাও এই পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন। আর কে ট্রাভেলের বাসচালক মাহফুজ রহমান বলেন, ‘বৃষ্টির কারণে কোথাও পুলিশ নেই। এই সুযোগে যানবাহনগুলো ইচ্ছেমতো চলাচল করছে। এ কারণে যানজট আরও বেড়েছে।’

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘রাত থেকেই আমরা যানজট নিরসনে কাজ করছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল পর্যন্ত চাপ বেশি থাকলেও এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।’ তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ঈদে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি...

২৯ রমজানের ঐতিহাসিক গুরুত্ব

রমজান মাসের শেষভাগ মুসলিম বিশ্বের জন্য শুধু ইবাদতের সময়...

কসমিক ওয়েব খুঁজতে নতুন টেলিস্কোপ

মহাবিশ্বের অদৃশ্য গঠন উন্মোচনের লক্ষ্যে বিজ্ঞানীরা নির্মাণ করছেন বিশ্বের...

খুলনায় পারিবারিক বিরোধে গুলিতে আহত চারজন

খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচরা ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগরের রেলক্রসিং...

জাকাতের মাধ্যমে কমে বৈষম্য

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম জাকাত, যা কেবল ধর্মীয় বিধান...

তেল না পেয়ে পাম্পে হামলা, আটক ব্যবসায়ী

কক্সবাজারের রামুতে জ্বালানি তেল না পেয়ে এক ফিলিং স্টেশনে...

এক টাকায় ঈদের বাজারে স্বস্তি নিম্ন আয়ের মানুষের

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ...

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতির ২২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার...

ব্যায়ামে সতর্ক না হলে বাড়তে পারে ঝুঁকি

পবিত্র রমজান মাসে রোজা পালন করার সময় অনেকেই শরীরচর্চা...

দুই মেয়ের সঙ্গে মা-শাশুড়িকে হারিয়ে আবদুস সালামের ঈদ শোকের

ঈদুল ফিতরের আনন্দের মুহূর্তে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে...

চট্টগ্রামে টেরিবাজারের কে বি অর্কিড প্লাজায় আগুন, হাসপাতালে দুজনের মৃত্যু

চট্টগ্রামের টেরিবাজারের বহুতল বিপণিকেন্দ্র কে বি অর্কিড প্লাজাতে অগ্নিকাণ্ডের...

বনে পাওয়া আহত ঈগলের বাচ্চা সুস্থ হয়ে উঠছে কিশোর হৃদয়ের যত্নে

বরগুনায় আহত একটি ঈগলের বাচ্চা সামাজিক বন থেকে উদ্ধার...

ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে বিক্ষোভ, শাস্তি দাবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অনৈতিক...

তিন মাসের বকেয়া পরিশোধে শ্রমিকদের স্বস্তি

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় অবস্থিত জেপি সনেট লিমিটেড পোশাক কারখানায়...
spot_img

আরও পড়ুন

ঈদে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ১২১টি ঈদগাহ ও ১৫৯৯টি মসজিদসহ মোট ১৭৭১ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা...

২৯ রমজানের ঐতিহাসিক গুরুত্ব

রমজান মাসের শেষভাগ মুসলিম বিশ্বের জন্য শুধু ইবাদতের সময় নয়, বরং ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর স্মৃতিও বহন করে। বিশেষ করে ২৯ রমজান ঘিরে বিভিন্ন সময়ের...

কসমিক ওয়েব খুঁজতে নতুন টেলিস্কোপ

মহাবিশ্বের অদৃশ্য গঠন উন্মোচনের লক্ষ্যে বিজ্ঞানীরা নির্মাণ করছেন বিশ্বের বৃহত্তম ‘অল-লেন্স’ টেলিস্কোপ ‘মথরা’। এই টেলিস্কোপের মূল লক্ষ্য মহাজাগতিক রহস্যময় কাঠামো ‘কসমিক ওয়েব’ শনাক্ত করা,...

খুলনায় পারিবারিক বিরোধে গুলিতে আহত চারজন

খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচরা ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগরের রেলক্রসিং এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুর্বৃত্তরা একই পরিবারের চার সদস্যকে গুলি করে গুরুতর আহত করেছে।...
spot_img