Monday, June 22, 2026
33.3 C
Dhaka

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় ইগ নোবেল পুরস্কার। প্রতিবছর মূল নোবেল পুরস্কার ঘোষণার আগে ব্যঙ্গাত্মক বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষণাকে কেন্দ্র করে এই পুরস্কার প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আয়োজিত হলেও এবার প্রথমবারের মতো এই অনুষ্ঠান ইউরোপে আয়োজন করা হচ্ছে।

আয়োজকেরা জানিয়েছেন, বিদেশি অতিথিদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া ক্রমেই জটিল ও অনিশ্চিত হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ৩৬তম বার্ষিক ইগ নোবেল পুরস্কার অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের পরিবর্তে সুইজারল্যান্ডের জুরিখ শহরে অনুষ্ঠিত হবে।

ডিজিটাল ম্যাগাজিন অ্যানালস অব ইম্প্রোবেবল রিসার্চ এই পুরস্কার আয়োজন করে থাকে। ম্যাগাজিনটির সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মার্ক আব্রাহামস বলেন, ‘গত এক বছরে আমাদের অতিথিদের জন্য যুক্তরাষ্ট্র সফর করা অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের নতুন বিজয়ী কিংবা আন্তর্জাতিক সাংবাদিকদের এই বছর যুক্তরাষ্ট্রে ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে নিজেদের বিবেককে প্রশ্নবিদ্ধ করতে পারি না।’

গত ৩৫ বছর ধরে বিজয়ীরা যুক্তরাষ্ট্রে এসে পুরস্কার গ্রহণ করতেন এবং অনুষ্ঠানে দর্শকদের ছোড়া কাগজের বিমানের বৃষ্টিতে অংশ নিতেন। তবে গত বছর ১০ জন বিজয়ীর মধ্যে চারজনই ম্যাসাচুসেটসের বোস্টনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

আয়োজকেরা জানিয়েছেন, এ বছরের অনুষ্ঠান জুরিখ বিশ্ববিদ্যালয় এবং সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির সহযোগিতায় অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে প্রতি দুই বছর অন্তর জুরিখে এই অনুষ্ঠান আয়োজন করা হবে এবং মাঝের বছরগুলোতে ইউরোপের অন্যান্য শহরে ইগ নোবেল পুরস্কার প্রদান করা হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...

ডোকুকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বেলজিয়াম

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেই বড় ধাক্কা খেল বেলজিয়াম।...

জুনের শেষ সপ্তাহে চাঁদ, শনি ও মঙ্গলের আকর্ষণীয় অবস্থান

বর্ষার মৌসুমে মেঘ আর বৃষ্টির কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ...

মহাকাশের গন্ধও কি একদিন বোতলে বন্দী হবে?

মহাকাশের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার,...

বদলে যাচ্ছে মাছের আচরণ, দ্রুত বদলাচ্ছে তাদের বিবর্তনও

মানুষের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, নদী নিয়ন্ত্রণ প্রকল্প এবং বাঁধ...
spot_img

আরও পড়ুন

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে কৃষিকাজ করার সময় আকস্মিক এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। নিহতদের পরিবারের সদস্য...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আলুচাষি, সংরক্ষণকারী ও ব্যবসায়ীরা। তাদের...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ ও গুরুতর শারীরিক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা...
spot_img