Tuesday, July 7, 2026
26.2 C
Dhaka

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের এক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। চাহিদামতো কার্ড না পেয়ে বিএনপির কয়েকজন নেতা–কর্মী তাঁর ওপর হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১১ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত চেয়ারম্যান আজাদ আলী সরদার (৬২) নওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ইউনিয়নের ৫ নম্বর নান্দিগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত চেয়ারম্যানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া ইউনিয়নের শ্যামপুর ওয়ার্ডে ভিজিএফ চালের কার্ড স্বচ্ছতার ভিত্তিতে তালিকা করে বিতরণ করা হচ্ছিল। এই তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা–কর্মীদের একটি পক্ষ। অভিযোগ রয়েছে, চেয়ারম্যান আজাদ আলী সরদার রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে পথরোধ করে কয়েকজন নেতা–কর্মী মারধর করেন।

শ্যামপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বলেন, ‘শ্যামপুর ওয়ার্ডে স্বচ্ছতার ভিত্তিতে চেয়ারম্যান ভিজিএফ চালের কার্ডের তালিকা দিয়েছেন। এই তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। এতে ওই ওয়ার্ডের সাবেক সদস্য রেজাউল ও বিএনপি নেতা আফাজের পছন্দ না হওয়ায় চেয়ারম্যান রাস্তা দিয়ে যাওয়ার সময় পথরোধ করে তাঁরা মারধর করেন।’

তবে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও শ্যামপুর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম মারধরের বিষয়টি স্বীকার করে ভিন্ন দাবি করেন। তিনি বলেন, ‘কার্ড করতে চেয়ারম্যান আজাদ আলী সরদার আমার কাছে থেকে পাঁচ হাজার টাকা দাবি করেন। এ জন্য রাস্তায় ধরে চেয়ারম্যানকে মারধর করেছি আমরা।’

অন্যদিকে চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ইউএনও কার্যালয়ে যাওয়ার পথে শ্যামপুর গ্রামে কয়েকজন তাঁর পথরোধ করে কার্ড নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, ‘আমি বলে দিয়েছি যে বিধি মোতাবেক ইউপি সদস্য ও দলের লোকজনের সঙ্গে মতবিনিময় করে কার্ড বিভাজন করা হয়েছে। আর কোনো কার্ড দেওয়া যাবে না। এটা বলার সঙ্গে সঙ্গে তাঁরা এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় আমার কাছে থাকায় দপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেন। তাঁদের কাছে টাকা দাবি করেছি, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা।’

তিনি আরও জানান, হামলার সময় তাঁর বুকে ও পিঠে আঘাত লাগে এবং পায়ে জখম হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্স–রে করানোর প্রস্তুতি নিচ্ছেন।

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, ঘটনার পর চেয়ারম্যান তাঁকে বিষয়টি জানিয়েছেন এবং তাঁকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img