Wednesday, July 8, 2026
26 C
Dhaka

ইসলামে আত্মহত্যা কেন গুরুতর পাপ

ইসলামে আত্মহত্যা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটিকে গুরুতর পাপ হিসেবে গণ্য করা হয়। বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে, আত্মহত্যা মানুষের জন্য মারাত্মক অপরাধ এবং এর জন্য পরকালে কঠিন শাস্তির কথা বর্ণনা করা হয়েছে।

হাসান বসরি (রহ.) থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, জুনদুব (রা.) মসজিদে একটি ঘটনা বর্ণনা করেছিলেন। তিনি বলেন, এক ব্যক্তির শরীরে গুরুতর জখম ছিল এবং সে আত্মহত্যা করে। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তার প্রাণ নিয়ে আমার সাথে তাড়াহুড়া করেছে। আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম। সহিহ বুখারির একটি হাদিসে এ বিষয়ে উল্লেখ রয়েছে।

আরেকটি হাদিসে আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামে সেই অস্ত্র দিয়েই নিজেকে আঘাত করতে থাকবে। আর যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, সে জাহান্নামের আগুনে সেই বিষই পান করতে থাকবে। একইভাবে কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, তবে সে জাহান্নামের আগুনে বারবার পতিত হতে থাকবে। সহিহ মুসলিমে এই বর্ণনা উল্লেখ রয়েছে।

সাবেত ইবনে যাহহাক (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে নবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তি যে পদ্ধতিতে আত্মহত্যা করবে, কেয়ামতের দিন তাকে সেই পদ্ধতিতেই শাস্তি দেওয়া হবে।

এই হাদিসগুলো থেকে বোঝা যায়, আত্মহত্যা একটি গুরুতর পাপ এবং পরজীবনে এর জন্য কঠিন ও যন্ত্রণাদায়ক শাস্তির বর্ণনা রয়েছে।

তবে ইসলামী আকিদা অনুযায়ী আত্মহত্যা কুফর নয়। কোনো মুসলিম ব্যক্তি আত্মহত্যা করলে সে ফাসেক হিসেবে গণ্য হবে, কাফের নয়। যদি মৃত্যুর সময় তার অন্তরে ঈমান থাকে, তবে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। শাস্তি ভোগের পর আল্লাহ তাআলা চাইলে তাকে মুক্তি দিতে পারেন।

আত্মহত্যাকারীর জন্য দোয়া করা এবং তার জানাজা আদায় করা সম্পর্কেও ইসলামে আলোচনা রয়েছে। ইবরাহিম নাখঈ (রহ.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কি না। তিনি বলেন, তার জানাজা পড়া সুন্নাহ এবং নবীজি (সা.) ও সাহাবীদের যুগ থেকেই এ রীতি চলে আসছে।

তবে আলেমদের মতে, সমাজে আত্মহত্যার ভয়াবহতা তুলে ধরার জন্য অনেক সময় বড় আলেম বা নেতৃস্থানীয় ব্যক্তিরা এমন জানাজায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

আরেক বর্ণনায় জাবের ইবনে সামুরা (রা.) থেকে জানা যায়, এক ব্যক্তি ধারালো বস্তু দিয়ে আত্মহত্যা করলে তার ব্যাপারে রাসুল (সা.) বলেছিলেন, আমি তার জানাজা পড়ব না। আস-সুনানুল কুবরা লিন-নাসাঈ গ্রন্থে এই বর্ণনা পাওয়া যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img