Monday, September 7, 2026
27 C
Dhaka

সীতাকুণ্ডে প্রথম জিরা চাষেই বিপর্যয়, হতাশ কৃষক

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথমবারের মতো পরীক্ষামূলক জিরা চাষ করে আলোচনায় এসেছিলেন কৃষক মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন। ফুলে ভরে ওঠা খেত দেখে আশাবাদী ছিলেন ভালো ফলনের। কিন্তু ফসল তোলার আগমুহূর্তে হঠাৎ অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পুরো খেত নষ্ট হয়ে যায়। তিন মাসের পরিশ্রম বিফলে যাওয়ায় ভবিষ্যতে আর জিরা চাষ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার ( ৫ ডিসেম্বর) সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর এলাকায় ইমতিয়াজের খেত ঘুরে দেখা যায়, জিরাগাছের পাতা পুড়ে যাওয়ার মতো লালচে মরিচা দাগে আক্রান্ত হয়ে শুকিয়ে গেছে। এ বছর পরীক্ষামূলকভাবে ১০ শতাংশ জমিতে জিরা আবাদ করেছিলেন তিনি। বীজ সরবরাহ করেছিল উপজেলা কৃষি বিভাগ। একইভাবে বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল গ্রামের আরেক কৃষককেও বীজ দেওয়া হলেও তাঁর খেত চারা হওয়ার আগেই নষ্ট হয়ে যায়।

কৃষক ইমতিয়াজ বলেন, ‘আমি আর জিরা চাষ করব না। তিন মাস পরিশ্রম করেও এ ফসলটি টিকাতে পারিনি। ফসল তোলার সময়ে হঠাৎ জিরাগাছের পাতায় লালচে মরিচা রোগ দেখা দেয়। অনেকটা অতিরিক্ত তাপে পুড়ে যাওয়ার মতো। রোগ নির্ণয়ের অনেক চেষ্টা করেছি। কৃষি কর্মকর্তারা যে ওষুধ দিতে বলেছেন, সেটির প্রয়োগ করেছি। কিন্তু কোনোভাবেই পাতা পুড়ে যাওয়া রোগ সারাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘শুরু থেকে ফুল আসা পর্যন্ত আমার খেতটি অত্যন্ত ভালো ছিল। দেখে ভালো লাগত। ভেবেছিলাম জিরার ভালো ফলন পাব। কিন্তু খেত থেকে মাত্র এক কেজি জিরা পেয়েছি। জিরা চাষের খবর ছড়িয়ে পড়ায় অনেক কৃষক, আশপাশের মানুষ, জিরাখেত দেখতে আসত। তখন খুব ভালো লাগত। কিন্তু আশানুরূপ ফলন না হওয়ায় এখন অনেক কষ্ট লাগছে।’

শীতের ঘাটতিকেই এ ক্ষতির সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন ইমতিয়াজ। তাঁর মতে, জিরা মূলত শীতকালীন ফসল। উত্তরাঞ্চলে শীত আগে শুরু হয় এবং দীর্ঘস্থায়ী হয় বলে সেখানে জিরা চাষের উপযোগিতা বেশি। দক্ষিণাঞ্চলে তুলনামূলক কম শীত ও আর্দ্র আবহাওয়ার কারণে গাছ সহজেই রোগাক্রান্ত হতে পারে।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চট্টগ্রাম জেলায় এটিই ছিল প্রথম পরীক্ষামূলক জিরা চাষ। পরিবেশ ও মাটির সঙ্গে খাপ খাইয়ে এ অঞ্চলে জিরা উৎপাদন সম্ভব কি না, তা যাচাই করাই ছিল মূল উদ্দেশ্য। এর আগে পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপি, লাউ বেগুন ও বিটরুট চাষে সফলতা পেয়েছে কৃষি বিভাগ, যা পরে বিস্তৃত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, ‘হঠাৎ অজ্ঞাত রোগে ইমতিয়াজের জিরাখেত আক্রান্ত হয়ে পড়ে। জিরা চাষের গাইডলাইন অনুসারে সম্ভাব্য রোগের নিয়ম মেনে ওষুধ দেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবে জিরাখেত নষ্টের হাত থেকে বাঁচানো যায়নি। রোগের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেটি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। তাঁরা রোগ নির্ণয় করে সে রোগের হাত থেকে বাঁচার উপায় বলে দেবেন।’

তিনি জানান, আপাতত আগামী বছর এ এলাকায় জিরা চাষ করা হবে না। বিশেষজ্ঞদের পরামর্শ ও নতুন গাইডলাইন না পাওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। স্থানীয় মাটি ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে পুনরায় উদ্যোগ নেওয়া হবে কি না, তা পরবর্তী সিদ্ধান্তে নির্ধারিত হবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img