Monday, March 2, 2026
32.4 C
Dhaka

পাবনায় মাঠজুড়ে সূর্যমুখীর হাসি

পাবনা জেলা সদরের টেবুনিয়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) খামারে বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদের আভা ছড়িয়ে আছে। সবুজ পাতার ওপর দিয়ে উঁকি দিচ্ছে, হাসছে সূর্যমুখী ফুল। এই নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন। কেউ ছবি তুলছেন, কেউ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন, কেউবা সূর্যমুখী চাষের তথ্য জানছেন।

বিএডিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে বীজ উৎপাদনের জন্য সূর্যমুখী চাষ করা হচ্ছে। চলতি বছর ৬.৫ একর জমিতে বারি-৩ জাতের সূর্যমুখী চাষ করে ২,৬০০ কেজি বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। দিনে দিনে বীজের চাহিদাও বাড়ছে।

পাবনা জেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাশে অবস্থিত এই খামারটি দূর থেকে দেখলে মনে হয়, বিশাল হলুদ গালিচা বিছানো। বাতাসে দোল খাওয়া সূর্যমুখী ফুল দর্শনার্থীদের আমন্ত্রণ জানাচ্ছে। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে অনেকে ছবি তুলছেন, কেউ ফুল ছুঁয়ে দেখছেন, কেউ একা সেলফি তোলায় ব্যস্ত।

শিক্ষক আবদুল খালেক তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এসেছেন। তিনি বলেন, “পাবনায় বিনোদনকেন্দ্রের অভাব রয়েছে। সন্তানদের নিয়ে যাওয়ার তেমন কোনো জায়গা নেই। তাই সূর্যমুখী দেখতে এসেছি। ফুলের এই গালিচা দেখে পরিবারের সবাই খুব খুশি।”

জেলা থেকে আসা নীলা আক্তার ও সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তারও ফুলের সৌন্দর্যে মুগ্ধ। সুমাইয়া বলেন, “একসঙ্গে এত ফুল কোনো দিন দেখিনি, মন-প্রাণ জুড়িয়ে গেছে। খুব ভালো লাগছে।”

বিএডিসির উপপরিচালক শহীদ আহম্মেদ জানান, ফেসবুকে সূর্যমুখী বাগানের ছবি ছড়িয়ে পড়ায় প্রতিদিন শত শত মানুষ ফুল দেখতে আসছেন। কেউ চাষ সম্পর্কে জানতে চাইলে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় বাংলাদেশিরা ঝুঁকিতে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন...

সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবি

দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ঘিরে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ...

দূষণ কমাতে ডিজেলের বদলে ইলেকট্রিক বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের...

তিন দিনে শতাধিক ফ্লাইট বাতিল শাহজালালে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে একাধিক দেশ...

মনিরামপুরে ঘের থেকে তরুণের লাশ উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলায় একটি মাছের ঘের থেকে আরিফ হোসেন...

ব্যবসায়ীদের নিরাপত্তায় কঠোর অবস্থানের ঘোষণা

পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) সংসদ সদস্য মোহাম্মদ...

রমজানকে ঘিরে ভাঙ্গার বাঙ্গির বাজার জমজমাট

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চলতি মৌসুমে বাঙ্গি চাষে আশানুরূপ ফলন...

নলডাঙ্গায় জালে আটকা পেঁচা উদ্ধার

নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করে পরে...

রাজশাহীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলায় নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর আদিব...

ডিএমপির চার উপকমিশনারের বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারজন উপকমিশনারকে বদলি করা হয়েছে।...

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ৬(গ) ধারা সংক্রান্ত হাইকোর্ট রুল

ঢাকার হাইকোর্ট ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার...

স্বস্তিতে বই কিনছেন পাঠক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার চতুর্থ দিনেও দর্শনার্থীর...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুঁড় গ্রামে কপোতাক্ষ নদের...
spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় বাংলাদেশিরা ঝুঁকিতে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ...

সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবি

দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। এই উদ্যোগ...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ঘিরে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে...

দূষণ কমাতে ডিজেলের বদলে ইলেকট্রিক বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে ঢাকায় নারী...
spot_img