Monday, February 23, 2026
23.8 C
Dhaka

অতিরিক্ত গরুর মাংসে বাড়ে হৃদরোগের ঝুঁকি

অনেকের ধারণা, গরুর মাংস খেলেই স্বাস্থ্যের ক্ষতি হয়। কোলেস্টেরলের ভয়েই অনেকে এটি এড়িয়ে চলেন। তবে পুষ্টিবিদদের মতে, সঠিক নিয়ম ও পরিমিত পরিমাণে খেলে গরুর মাংস শরীরের জন্য উপকারীও হতে পারে।

পুষ্টিবিদরা জানান, গরুর মাংসে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম, ফসফরাসসহ নানা প্রয়োজনীয় খনিজ উপাদান এবং ভিটামিন বি২, বি৩, বি৬ ও বি১২। এসব উপাদান পেশি, হাড় ও দাঁতের গঠন, রক্তস্বল্পতা প্রতিরোধ, শক্তি উৎপাদন এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে।

প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন, তা নির্ভর করে বয়স, ওজন ও শারীরিক অবস্থার ওপর। পুষ্টিবিদ চৌধুরী তাসনিম হাসিন জানান, আদর্শ ওজন ৫০ কেজি হলে সুস্থ একজন মানুষের দৈনিক প্রায় ৫০ গ্রাম প্রোটিন প্রয়োজন। কিডনি জটিলতা থাকলে এই পরিমাণ কমাতে হয়। গর্ভবতী নারী বা মাসিক চলাকালে নারীদের ক্ষেত্রে প্রোটিনের চাহিদা বাড়ে। তবে সপ্তাহে মোট ৫০০ গ্রামের বেশি প্রোটিন গ্রহণ নিরাপদ নয়।

পুষ্টিবিদদের মতে, গরুর মাংস সপ্তাহে দুই দিন, তিন থেকে পাঁচ বেলা খাওয়াই নিরাপদ। প্রতি বেলায় ২ থেকে ৩ টুকরার বেশি না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা কিডনি সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ জরুরি।

ঝুঁকি কমাতে গরুর মাংস রান্নার আগে দৃশ্যমান চর্বি কেটে ফেলা, ছোট টুকরো করে সেদ্ধ করা এবং কম তেলে ঝোল করে রান্না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত ভুনা, ঘি বা মাখন ব্যবহার এড়িয়ে চলাই ভালো।

অতিরিক্ত গরুর মাংস খেলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা ও ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন পুষ্টিবিদরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মুনাফিকদের চারটি প্রধান নিকৃষ্ট কাজ

সুরা বাকারার ১১-১৬ আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকরা নিজেকে সংশোধনকারী...

স্বপ্নদোষে রোজার ক্ষতি হয় কি?

প্রশ্ন: রোজা রেখে হস্তমৈথুন করলে বা স্বপ্নদোষ, অশ্লীল চিন্তা...

ডায়াবেটিস রোগীরা কবে ও কীভাবে পাকা আম খাবে

গ্রীষ্মের গরমে বাজারে আসছে হিমসাগর, ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির...

ডিজিটাল ডোপামিন ইনজেকশন: কি এবং কেমন

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেকের জন্য...

শাহরুখ খান সেলিম খানের পাশে মুম্বাই হাসপাতালে

অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের কিংবদন্তি...

রোজা শুধু উপবাস নয়, চরিত্র গঠনের শিক্ষা

ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম হলো রমজান মাসে রোজা রাখা।...

এআই দিয়ে ভুয়া কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে...

মানুষের বাইরে প্রাণীতে কল্পনাশক্তির প্রথম প্রমাণ

মানুষের বাইরে প্রথমবারের মতো অন্য একটি প্রাণীর মধ্যে কল্পনার...

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি।...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালবেলার পানীয়

সকালের সূর্য যেমন দিনের ছন্দ নির্ধারণ করে, তেমনি সকালে...

ভেনেজুয়েলায় ৩৭৯ ‘রাজনৈতিক বন্দি’র সাধারণ ক্ষমা মঞ্জুর

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকার সদ্য পাস হওয়া ক্ষমা আইনের...

বিদেশি ফুলে সাজানো নান্দনিক বাগান

ঋতুরাজ বসন্তের আগমনে নানা প্রজাতির ফুলে সেজে উঠেছে কুমিল্লা...
spot_img

আরও পড়ুন

মুনাফিকদের চারটি প্রধান নিকৃষ্ট কাজ

সুরা বাকারার ১১-১৬ আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকরা নিজেকে সংশোধনকারী দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ফাসাদকারী। তারা মু’মিনদের সংস্পর্শে ইমান এনেছে বলে দেখায়, কিন্তু নিভৃতে...

স্বপ্নদোষে রোজার ক্ষতি হয় কি?

প্রশ্ন: রোজা রেখে হস্তমৈথুন করলে বা স্বপ্নদোষ, অশ্লীল চিন্তা বা অশ্লীল দৃশ্যের কারণে বীর্যপাত হলে রোজা ভেঙে যায় কি? উত্তর: হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত হলে রোজা...

ডায়াবেটিস রোগীরা কবে ও কীভাবে পাকা আম খাবে

গ্রীষ্মের গরমে বাজারে আসছে হিমসাগর, ল্যাংড়া সহ বিভিন্ন প্রজাতির পাকা আম। তবে ডায়াবেটিস রোগীদের মধ্যে পাকা আম খাওয়া নিয়ে দ্বিধা দেখা দেয়। পাকা আমে...

ডিজিটাল ডোপামিন ইনজেকশন: কি এবং কেমন

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেকের জন্য এক মুহূর্তও ফোন ছাড়া কাটানো কল্পনা করা যায় না। যুক্তরাজ্যের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী,...
spot_img