Friday, February 20, 2026
32 C
Dhaka

দেহের রোগ প্রতিরোধে ভিটামিন ‘সি’

ভিটামিন ‘সি’ এক ধরনের অ্যাস্করবিক অ্যাসিড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি দেহ ও ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। পাশাপাশি টিস্যুর গঠন ও ক্ষতস্থানের আরোগ্য লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভিটামিন।

গবেষকদের মতে, শরীরে ভিটামিন ‘সি’র অভাব হলে শারীরিক দুর্বলতা, ওজন হ্রাস এবং স্কার্ভির মতো রোগ দেখা দিতে পারে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে ভিটামিন ‘সি’ রাখা জরুরি।

অনেকেরই জানা, কমলা, লেবু বা পেয়ারা ভিটামিন ‘সি’র পরিচিত উৎস। তবে ফলের বাইরে এমন কিছু খাবার রয়েছে, যেগুলো তুলনামূলক কম আলোচিত হলেও ভিটামিন ‘সি’তে সমৃদ্ধ।

কাঁচা মরিচে প্রচুর ভিটামিন ‘সি’ ও বেটা-ক্যারোটিন রয়েছে, যা চোখ, ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। লাল মরিচও ভিটামিন ‘সি’র একটি গুরুত্বপূর্ণ উৎস। আধা কাপ লাল মরিচে উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন ‘সি’ পাওয়া যায়, যা পেশীর ব্যথা উপশম ও হাড়ের সংযোগ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে।

এক কাপ আনারসে রয়েছে উল্লেখযোগ্য ভিটামিন ‘সি’। একই সঙ্গে এতে ক্যালসিয়াম ও পটাসিয়ামও থাকে। স্ট্রবেরিতেও ভিটামিন ‘সি’র পাশাপাশি ম্যাগনেসিয়ামসহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। সবুজ সবজি ব্রকলিতে প্রতি ১০০ গ্রামে প্রায় ৮৯ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ পাওয়া যায়, যা দৈনন্দিন চাহিদা পূরণে সহায়ক।

পেঁপে, কিউয়ি ও আমেও রয়েছে ভিটামিন ‘সি’। কিউয়িতে কমলার তুলনায় ভিটামিন ‘সি’র পরিমাণ বেশি, আর আমে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ এই ভিটামিন। মিষ্টি আলুতেও ভিটামিন ‘সি’র পাশাপাশি বেটা ক্যারোটিন ও বিভিন্ন খনিজ উপাদান পাওয়া যায়।

বিশেষজ্ঞরা জানান, ভিটামিন ‘সি’ পানিতে দ্রবণীয় হওয়ায় অতিরিক্ত গ্রহণ হলেও তা দেহে জমে ক্ষতি করে না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাই-ফাই রহস্যে দমবন্ধ করা অভিজ্ঞতা

সাধারণ এক সকাল। বাইরে বেরোনোর প্রস্তুতি চলছে। দরজার নব...

ইফতারের সময় কেন দোয়া কবুল হয়

রোজা পালনের ক্ষেত্রে নিয়ত করা ফরজ। নিয়ত মানে অন্তরে...

সার্ভিকাল স্পনডাইলোসিসের ঝুঁকিতে কারা

আধুনিক কর্মজীবনে ঘাড় ব্যথা একটি পরিচিত সমস্যা হয়ে উঠেছে।...

কৃষিতে গবেষণার সাফল্যে আরও ছয় জাত

দেশের শস্যভান্ডার আরও সমৃদ্ধ হলো দুটি হাইব্রিডসহ ছয়টি নতুন...

রমজানে রহমত লাভের শিক্ষা

মহিমান্বিত মাহে রমজান শুরু হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী রমজানের...

তরমুজের হিসাবেই মিলল অদৃশ্য ক্ষতির রহস্য

রাজু ও মোহন দুই ভাই। নিজেদের খেত থেকে তরমুজ...

‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৃহস্পতিবার...

পরিবহন খাতে চাঁদাবাজি বৈধ কি অবৈধ

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল...

রমজান মাসে বদলে গেছে জীবনযাপনের ছন্দ

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দেশের মুসলিম জনসাধারণ মহান...

সিলেটে রোজার প্রথম দিনে আখনি ও পাতলা খিচুড়ির চাহিদা বেড়ে গেছে

সিলেটে রোজার প্রথম দিনেই জমে উঠেছে ইফতারির বাজার। নগরের...

আবদুস সাত্তার পাটোয়ারী পেলেন প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদ

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীকে...

৭৫ বছরের ঐতিহ্যবাহী জিলাপি দোকান

রাজশাহীর বাটার মোড়ে অবস্থিত এই ছোট্ট জিলাপি দোকান ৭৫...

বসন্তে বিরল উদালগাছে রঙের উৎসব

বসন্তের আগমনী হাওয়ায় রঙিন হয়ে উঠেছে মৌলভীবাজার শহরের বিভিন্ন...

স্বাধীনতার বাস্তবতা নিয়ে প্রশ্ন

বর্তমান বাংলাদেশের বাস্তবতা আর ব্যাখ্যার অপেক্ষা রাখে না। কাগজে-কলমে...
spot_img

আরও পড়ুন

সাই-ফাই রহস্যে দমবন্ধ করা অভিজ্ঞতা

সাধারণ এক সকাল। বাইরে বেরোনোর প্রস্তুতি চলছে। দরজার নব ঘোরাতেই হঠাৎ ধাক্কা। দরজা শুধু বন্ধ নয়, তার ওপাশে জমাট বেঁধে আছে কালো ধাতব ইটের...

ইফতারের সময় কেন দোয়া কবুল হয়

রোজা পালনের ক্ষেত্রে নিয়ত করা ফরজ। নিয়ত মানে অন্তরে সংকল্প করা। আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পরদিনের রোজা রাখার সিদ্ধান্ত গ্রহণই নিয়ত। মুখে উচ্চারণ করা আবশ্যক...

সার্ভিকাল স্পনডাইলোসিসের ঝুঁকিতে কারা

আধুনিক কর্মজীবনে ঘাড় ব্যথা একটি পরিচিত সমস্যা হয়ে উঠেছে। বিশেষ করে দীর্ঘ সময় একনাগাড়ে কম্পিউটারে কাজ করা ব্যক্তিদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে।...

কৃষিতে গবেষণার সাফল্যে আরও ছয় জাত

দেশের শস্যভান্ডার আরও সমৃদ্ধ হলো দুটি হাইব্রিডসহ ছয়টি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত যুক্ত হওয়ার মাধ্যমে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এসব জাত সারা...
spot_img