Wednesday, July 22, 2026
26 C
Dhaka
No menu items!

ইফতার ও সাহ্‌রিতে সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব

রোজার সময় আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরেও নানাভাবে প্রভাব পড়ে। না শীত, না গরম—এমন গোলমেলে আবহাওয়ায় রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। এর মধ্যে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে যদি অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করা হয়, তাহলে শারীরিক জটিলতার ঝুঁকি আরও বাড়ে। তাই পুরো রমজানজুড়ে সুস্থ থাকতে সঠিক ও পরিকল্পিত খাদ্যাভ্যাস মেনে চলা জরুরি।

পুষ্টিবিদদের মতে, ইফতারিতে ভাজাপোড়া এড়িয়ে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোজার মাসে ভাজাপোড়া খাবারের প্রতি আকর্ষণ বাড়লেও এসব খাবার নিয়মিত খেলে পানিশূন্যতা, বুকজ্বালা, হজমের সমস্যা, হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি তৈরি হতে পারে। অনেক ভাজাপোড়া খাবারে অতিরিক্ত লবণ, চিনি, কৃত্রিম রং ও কেমিক্যাল ব্যবহারের কারণে রক্তচাপ, ডায়াবেটিস এমনকি ক্যানসারের আশঙ্কাও বাড়ে।

ইফতারে সহজপাচ্য ও কম তেল-মসলাযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। একটি খেজুর দিয়ে ইফতার শুরু করে ধীরে ধীরে বিশুদ্ধ পানি পান করা ভালো। ডাবের পানি, লেবুপানি কিংবা মৌসুমি ফলের রসের সঙ্গে তোকমাদানা, চিয়া সিড বা ইসবগুলের ভুসি যোগ করা যেতে পারে। ভাজাভুজির বদলে অঙ্কুরিত ছোলা, শসা, টমেটো, লেবু ও কাঁচা রসুন দিয়ে সালাদ স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।

রাতে খাবার না খেয়ে সরাসরি সাহ্‌রিতে যাওয়ার অভ্যাস ঠিক নয়। রাতের খাবারে লাল আটার রুটি বা ভাত, ডাল, শাকসবজি এবং মাছ, মাংস বা ডিম রাখা উচিত। হালকা স্যুপ, দুধ ও টক দই হজমে সহায়ক। সাহ্‌রিতে দীর্ঘ সময় পেটে থাকে এমন খাবার খেতে হবে, তবে অতিরিক্ত নয়। লাল চালের ভাত বা লাল আটার রুটি, ডাল, সবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবারের সঙ্গে এক গ্লাস দুধ রাখলে সারাদিন শক্তি বজায় থাকে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img