ক্যালকেনিয়াল স্পার বা হিল স্পার হলো পায়ের গোড়ালির হাড়ের নিচে বা পেছনে কাঁটার মতো অতিরিক্ত হাড়ের বৃদ্ধি। এটি সাধারণত দীর্ঘদিনের চাপ ও প্রদাহের কারণে হয়। অনেক সময় এটি প্লান্টার ফাসাইটিসের সঙ্গে যুক্ত থাকে।
কারণসমূহ:
- দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা
- অতিরিক্ত ওজন
- শক্ত বা কুশনহীন জুতা
- প্লান্টার ফ্যাসিয়ারে দীর্ঘদিন টান
- ফ্ল্যাট ফুট বা আর্চ সমস্যা
- বয়সজনিত পরিবর্তন
লক্ষণ:
- সকালে ঘুম থেকে উঠে প্রথম পা ফেলতেই তীব্র ব্যথা
- কিছুক্ষণ হাঁটার পর ব্যথা কমে, বেশি হাঁটলে বাড়ে
- গোড়ালির নিচে চাপ দিলে ব্যথা
- দীর্ঘদিন হলে হাঁটার ভঙ্গি বদলে যেতে পারে
রোগনির্ণয়:
- রোগীর ইতিহাস ও শারীরিক পরীক্ষা
- পায়ের এক্স-রে
চিকিৎসা ও ব্যবস্থাপনা:
- স্বল্প মেয়াদে ব্যথানাশক
- আলট্রাসাউন্ড, ফিজিওথেরাপি, হিল প্যাড/ইনসোল
- কিছু ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন
করণীয়:
- নরম কুশনযুক্ত জুতা ব্যবহার
- ঘুম থেকে ওঠার আগে স্ট্রেচিং
- ওজন নিয়ন্ত্রণ
- নিয়মিত ব্যায়াম
বর্জনীয়:
- খালি পায়ে হাঁটা
- শক্ত বা পুরোনো স্যান্ডেল
- হঠাৎ বেশি হাঁটা বা দৌড়ানো
সিএ/এমআর


