Tuesday, March 31, 2026
25 C
Dhaka

৩৩৩ হেল্পলাইনে প্রবাসী, প্রতিবন্ধী ও নারী ভোটারদের সুবিধা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নাগরিকদের জন্য সঠিক, যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে বাংলাদেশের নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআই-এর ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে। পাইলট আকারে গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সেবার মাধ্যমে ইতোমধ্যেই ১,৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন।

আইসিটি বিভাগ জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ প্রেসের মাধ্যমে নাগরিকরা ভোট প্রদানের নিয়ম, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের সুবিধা, জরুরি নির্দেশনা এবং প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

তথ্যসেবার আওতায় নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট BD ও পোস্টাল ভোট BD অ্যাপ ব্যবহারের নিয়মাবলী সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য অস্থিরতা শনাক্তকরণের জন্য ৩৩৩-এর ৯ নম্বর ব্যবহার করা হবে। তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম নয়; বরং “Information Intake, Early Warning & Forwarding System” হিসেবে কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী তথ্য ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এই উদ্যোগ নির্বাচনের সময় বিভ্রান্তি, গুজব ও ভুল তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সকাল...

ভারতের সঙ্গে নতুন সরকারের সম্পর্ক বজায় রাখার ইচ্ছা

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়...

বিমানমন্ত্রী আফরোজা খানমের সংসদে স্পষ্ট ব্যাখ্যা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো...

প্রধানমন্ত্রীর সঙ্গে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের আকস্মিক সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত...

জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু...

তরমুজের লাল রঙের পেছনে লুকানো বিজ্ঞান

গরমের দিনে তৃষ্ণা মেটাতে তরমুজের জুড়ি নেই। মিষ্টি স্বাদ...

শহীদ পরিবারের সন্তান হিসেবে স্বাধীনতার মূল্যায়ন

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য...

বগুড়া ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা ঘোষণা

বগুড়া স্টলপোর্ট এবং লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর...

পার্থের সংসদে তরুণদের উদ্দেশ্য বাণী

ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বর্তমান...

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের অনাবাসী...

ডিজেল, পেট্রল, অকটেনের দাম অপরিবর্তিত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা থাকলেও দেশের বাজারে আপাতত...

শরীয়তপুরে হামের প্রকোপ, দুই শিশুর মৃত্যু

শরীয়তপুর জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। গত দুই সপ্তাহে...

রাসুলের (সা.) মানবিকতা ও সংবেদনশীলতার অনন্য দৃষ্টান্ত

রাসুল (সা.)-এর জীবন মানবিকতা, সহমর্মিতা ও সংবেদনশীলতার এক অনন্য...

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

পিরোজপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন...
spot_img

আরও পড়ুন

ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল...

ভারতের সঙ্গে নতুন সরকারের সম্পর্ক বজায় রাখার ইচ্ছা

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ...

বিমানমন্ত্রী আফরোজা খানমের সংসদে স্পষ্ট ব্যাখ্যা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)। মঙ্গলবার (৩১...

প্রধানমন্ত্রীর সঙ্গে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের আকস্মিক সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত একদল চিকিৎসকের কথা শুনেছেন। দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাতের...
spot_img