Saturday, May 23, 2026
33 C
Dhaka

নতুন সূচির অপেক্ষায় গাজীপুরের পাঁচ আসনের নির্বাচন সংশ্লিষ্টরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনিবার্য কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ব্যালট পেপার বিতরণ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী মালামাল বিতরণের নতুন তারিখ ও সময় পরে জানানো হবে। তবে স্থগিতের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

হঠাৎ করে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত হওয়ায় নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং প্রার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে নানা ধরনের জল্পনা করছেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, দ্রুত নতুন সময়সূচি ঘোষণা করা হবে এবং নির্বাচন কার্যক্রম স্বাভাবিক ধারায় এগিয়ে যাবে।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং অফিসার শাহরিয়ার নজির বলেন, ‘ব্যালট পেপার বিতরণের দিন যেদিন নির্ধারণ করা হয়েছিল, সেই দিন থেকে এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যাঁরা ব্যালট পেপার বিতরণ করবেন, তাঁরা জানিয়েছেন, এ কাজে দুই দিনের বেশি সময় লাগবে না। সে কারণেই ব্যালট পেপার বিতরণ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img