পুষ্টিবিদদের মতে, নিয়মিত হালকা গরম পানি পান করলে শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকালে খালি পেটে বা খাবারের ৩০ মিনিট আগে ও পরে হালকা গরম পানি পান করলে হজমশক্তি বাড়ে এবং শরীর দ্রুত ডিটক্স হয়।
বিশেষজ্ঞরা জানান, হালকা গরম পানি বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। নিয়মিত পান করলে শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে এবং ত্বক রাখে উজ্জ্বল ও প্রাণবন্ত।
মাইগ্রেন, উচ্চ ও নিম্ন রক্তচাপ, জয়েন্টের ব্যথা, কাশি ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে গরম পানির উপকারিতা রয়েছে। পিরিয়ডের সময় মেনস্ট্রুয়াল ক্র্যাম্প কমাতেও এটি কার্যকর।
চুল পড়া, খুশকি ও অকালপক্বতা রোধে গরম পানি সহায়ক ভূমিকা রাখে। মানসিক অবসাদে ভুগলে হালকা গরম পানিতে মধু মিশিয়ে পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
সিএ/এমআর


