Wednesday, July 8, 2026
25.9 C
Dhaka

ভৈরব রেলস্টেশনে ছিনতাইয়ের জেরে হত্যাকাণ্ড

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে এক যাত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ভিকটিমের লুণ্ঠিত মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৯ জানুয়ারি রাতের কোনো এক সময় ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে রেললাইনের ওপর থেকে আবু সুফিয়ান (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

রেলওয়ে পুলিশ জানায়, মামলার তদন্তে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ভৈরব পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাইকারী চক্রের সদস্য সুজন (২০), সায়েম (২৬), দানিয়েল (২৪), আলমগীর (৩২), রনি (২৬) ও পাপ্পু (১৪) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তদন্তে জানা যায়, নিহত আবু সুফিয়ান গত বৃহস্পতিবার রাতে বিমানবন্দর রেলস্টেশন থেকে এগারো সিন্দুর ট্রেনে ভৈরব স্টেশনে পৌঁছান। ট্রেন থেকে নেমে পূর্ব দিকে রেললাইন ধরে যাওয়ার সময় ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার পথরোধ করে মানিব্যাগ ও মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এক পর্যায়ে ধস্তাধস্তির সময় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। রক্তাক্ত অবস্থায় তিনি রেললাইনের ওপর লুটিয়ে পড়লে আসামিরা তার ট্রাভেল ব্যাগ, মানিব্যাগ ও মোবাইলফোন নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেখানো স্থানে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং নিহতের লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত কার্যক্রম ও পরবর্তী আইনগত ব্যবস্থা এখনও চলমান রয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img