Wednesday, June 17, 2026
32 C
Dhaka

ফ্রিজে মাছ রাখার সঠিক সময়সীমা জেনে নিন

বাঙালির খাদ্যতালিকায় মাছ একটি অপরিহার্য অংশ। স্বাদ ও পুষ্টিগুণ—দুই দিক থেকেই মাছের গুরুত্ব অনেক। উচ্চমানের প্রোটিনের পাশাপাশি তৈলাক্ত মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড মস্তিষ্কের বিকাশ ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

এই কারণে অনেকেই একসঙ্গে বেশি মাছ কিনে ফ্রিজ বা ফ্রিজারে সংরক্ষণ করেন। তবে মাছ কত দিন পর্যন্ত নিরাপদভাবে রাখা যায়, সে বিষয়ে সঠিক ধারণা থাকা জরুরি। সঠিক পদ্ধতি না মানলে স্বাদ নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।

মাছ সংরক্ষণের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এয়ারটাইট প্লাস্টিক ব্যাগে ভরে সিল করে রাখা উচিত। এতে বাতাস ঢুকতে পারে না এবং মাছ দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি কমে। বরফযুক্ত ঠাণ্ডা পরিবেশে রাখলে মাছ কিছুটা বেশি সময় টাটকা থাকে।

সাধারণভাবে তাজা মাছ, চিংড়ি বা অন্যান্য সামুদ্রিক খাবার রেফ্রিজারেটরে এক থেকে দুই দিনের মধ্যে রান্না করে ফেলা নিরাপদ। বড় আকারের মাছ যেমন টুনা, স্যামন বা ট্রাউট তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ভালো থাকতে পারে। তবে ম্যাকারেল বা সার্ডিনের মতো তৈলাক্ত মাছ তিন দিনের বেশি ফ্রিজে না রাখাই উত্তম।

যদি দ্রুত রান্নার পরিকল্পনা না থাকে, তাহলে মাছ ফ্রিজারে সংরক্ষণ করা ভালো। ফ্রিজারে রাখার আগে ফ্রিজার পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েলে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। রান্নার আগে ধীরে ধীরে বরফ গলানো সবচেয়ে নিরাপদ পদ্ধতি।

রান্না করা মাছও ফ্রিজে রাখা যায়, তবে তা দুই থেকে তিন দিনের বেশি নয়। একবার মাছ গলে গেলে তা আবার ফ্রিজে জমিয়ে রাখা উচিত নয়। এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে।

সবশেষে বলা যায়, ভালো সংরক্ষণের শুরু ভালো মাছ কেনার মধ্য দিয়েই। তাজা মাছের রং উজ্জ্বল, গন্ধ স্বাভাবিক এবং গঠন টানটান থাকে। সঠিকভাবে সংরক্ষণ করলে মাছ নিরাপদ ও পুষ্টিকরভাবেই খাওয়া সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...
spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে ধীরে তাদের ধারণক্ষমতা হারাচ্ছে। নদী থেকে আসা পলি, বালি ও ছোট ছোট পাথর জমে জলাশয়ের...
spot_img