Wednesday, June 10, 2026
34.9 C
Dhaka

গোপালগঞ্জ-০১ আসনে নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

গোপালগঞ্জে রাতের আঁধারে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বালিয়াকান্দি বাজার এলাকা থেকে জলিরপাড় ব্রিজ পর্যন্ত এবং গোপালগঞ্জ-০১ আসনের ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে ও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টাঙানো ফুটবল প্রতীকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ-০১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের ছোট ভাই মো. তরিকুল ইসলাম সজল গোপালগঞ্জ-০১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আশ্রাফুল আলম শিমুল মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌর মেয়র ছিলেন এবং সামাজিকভাবে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি। বর্তমানে তিনি একটি রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মুকসুদপুর উপজেলার বিভিন্ন সড়কের পাশে বাঁশের চাটিতে টাঙানো ব্যানার ও ফেস্টুন পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগে বলা হয়।

অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন স্থানে প্রচার মাইক বাজাতে বাধা দেওয়া হচ্ছে, যা আচরণবিধি বহির্ভূত এবং শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার দাবি জানানো হয়।

অভিযোগে দাবি করা হয়, প্রতিপক্ষ প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে ফুটবল প্রতীকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। তারা আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই কাজ করেছে। তবে এই কার্যক্রম আমাদের বিজয়কে থামাতে পারবে না। বিজয় পতাকা আমাদেরই হবে।

এ বিষয়ে গোপালগঞ্জ-০১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহামুদ আশিক কবির বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ আমার কাছে এসেছে। আমি অভিযোগটি দায়িত্বরত বিচারিক কর্মকর্তা ও সিনিয়র সিভিল জজের কাছে জমা দেওয়ার জন্য অভিযোগকারীকে বলেছি। তবে বিষয়টি আমি অবগত আছি।’

দায়িত্বরত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা এবং সিনিয়র সিভিল জজ মো. সালাহ উদ্দিন বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে সার্বিক বিবেচনায় অভিযোগের সত্যতা নিরূপণের লক্ষ্যে ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ, জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং প্রমাণ সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া বিষয়টি গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...

বিশ্বকাপ ইতিহাসে গোলের রাজা ব্রাজিল, দ্বিতীয় জার্মানি

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে গোলসংখ্যার দিক থেকে সবার ওপরে অবস্থান...

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে বাদ সোমালিয়ার রেফারি ওমর

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন সোমালিয়ার...

তানজিদের ফিফটিতে ভালো শুরু পেল বাংলাদেশ

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ সূচনা এনে দেন...

শান্ত-তামিমের ব্যাটে বাংলাদেশ ইনিংসে গতি

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারও ব্যাট হাতে জ্বলে...

তামিম-শান্তর ব্যাটে শুরু ভালো হলেও পরে ধাক্কা

বাংলাদেশের ইনিংসে ভরসা হয়ে উঠেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে...

ইরান ও বিশ্বকাপ প্রসঙ্গে তর্কে নেটদুনিয়া

আইপিএল ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে ঘিরে সাম্প্রতিক নানা সিদ্ধান্ত...

তামিম-শান্তর পর ফিফটি করলেন মোসাদ্দেক

বাংলাদেশের ইনিংসে ধারাবাহিক ব্যাটিংয়ের মাঝে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন...
spot_img

আরও পড়ুন

অ্যান্টার্কটিকার বরফের নিচে ‘ঘোস্ট পার্টিকেল’ গবেষণায় নতুন সম্ভাবনা, মিলতে পারে মহাবিশ্বের অজানা রহস্য

পৃথিবীর সবচেয়ে শীতল ও দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকায় পরিচালিত এক গবেষণা নতুন করে আলোচনায় এসেছে। মহাদেশটির গভীর বরফস্তরের নিচে স্থাপিত আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে বিজ্ঞানীরা নিউট্রিনো...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি রয়েছেন। তবে স্বাধীনতার পর পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো নারী আসামির...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে যথাযথ কারণ ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে প্রকৃত অভাব, বিপদ...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময় যে বন্ধুত্বের দাবি করা মানুষ সত্যিকার অর্থে বন্ধু হয়, তা নয়। অনেকেই কাছের মানুষের মতো...
spot_img