Wednesday, June 10, 2026
27.6 C
Dhaka

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে বাদ সোমালিয়ার রেফারি ওমর

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। কিন্তু যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির জটিলতায় তার সেই স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

৩৪ বছর বয়সী এই রেফারির ২০২৬ ফুটবল বিশ্বকাপে প্রথম সোমালিয়ান হিসেবে ম্যাচ পরিচালনার কথা ছিল। তবে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র তাকে প্রবেশের অনুমতি না দেওয়ায় বিশ্বকাপের দায়িত্ব থেকে বাদ পড়েন তিনি।

সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ঈসে এডেন আবশির বিষয়টি নিশ্চিত করে বলেন, আফ্রিকার অন্যতম সেরা রেফারি ওমর আরতানের পাশে পুরো ফুটবল বিশ্বের থাকা উচিত। তিনি আরও বলেন, তাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়া শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি ফুটবলের সততা ও ফেয়ার প্লের ভাবমূর্তির ওপরও প্রশ্ন তোলে।

জানা গেছে, বিশ্বকাপ কাভার করতে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করার সময় মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে কেন তাকে ফেরত পাঠানো হয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

ধারণা করা হচ্ছে, সোমালিয়ার নাগরিক হওয়ায় যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় থাকা দেশগুলোর কারণে তিনি প্রবেশাধিকার পাননি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে।

এর আগে ২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশন তাকে বর্ষসেরা পুরুষ রেফারি হিসেবে নির্বাচিত করে। একই বছরে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনালসহ বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেন তিনি।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তিনি বিশ্বকাপের রেফারিং কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তবে ভিসা বা অভিবাসন সংক্রান্ত সিদ্ধান্তে ফিফার কোনো ভূমিকা নেই বলেও স্পষ্ট করা হয়।

এদিকে বাদ পড়ার পরও হতাশ না হয়ে ওমর আরতান বলেন, তিনি পরিস্থিতি মেনে নিয়ে নিজের রেফারিং ক্যারিয়ারের পরবর্তী ধাপে মনোযোগ দিতে চান।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...

বিশ্বকাপ ইতিহাসে গোলের রাজা ব্রাজিল, দ্বিতীয় জার্মানি

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে গোলসংখ্যার দিক থেকে সবার ওপরে অবস্থান...

তানজিদের ফিফটিতে ভালো শুরু পেল বাংলাদেশ

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ সূচনা এনে দেন...

শান্ত-তামিমের ব্যাটে বাংলাদেশ ইনিংসে গতি

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারও ব্যাট হাতে জ্বলে...

তামিম-শান্তর ব্যাটে শুরু ভালো হলেও পরে ধাক্কা

বাংলাদেশের ইনিংসে ভরসা হয়ে উঠেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে...

ইরান ও বিশ্বকাপ প্রসঙ্গে তর্কে নেটদুনিয়া

আইপিএল ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে ঘিরে সাম্প্রতিক নানা সিদ্ধান্ত...

তামিম-শান্তর পর ফিফটি করলেন মোসাদ্দেক

বাংলাদেশের ইনিংসে ধারাবাহিক ব্যাটিংয়ের মাঝে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন...

ফুটবল কূটনীতিতে নতুন মাত্রা, বাংলাদেশিদের দৃষ্টি নরওয়ের দিকে

বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে এবার বাংলাদেশের ফুটবল সমর্থকদের দৃষ্টি...

তামজিদ-শান্ত-মোসাদ্দেকের ব্যাটে বড় পুঁজি গড়ল বাংলাদেশ

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিন ব্যাটারের...

র‍্যাটলস্নেক আতঙ্কে কাঁপছে সুইস বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প

বিশ্বকাপের প্রস্তুতির সময় সাধারণত দলগুলো কৌশল, ফিটনেস, আবহাওয়া ও...
spot_img

আরও পড়ুন

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে যথাযথ কারণ ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে প্রকৃত অভাব, বিপদ...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময় যে বন্ধুত্বের দাবি করা মানুষ সত্যিকার অর্থে বন্ধু হয়, তা নয়। অনেকেই কাছের মানুষের মতো...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি ব্যাংকটির সাম্প্রতিক পরিস্থিতি এবং...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন দেখা খুবই সাধারণ একটি দৃশ্য। একের পর এক ভিডিও বা শর্টস দেখার অভ্যাস অনেক শিশুর...
spot_img