বাংলাদেশের ইনিংসে ভরসা হয়ে উঠেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে অর্ধশতক পূর্ণ করার পর আর বেশি দূর এগোতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।
ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নেওয়ার পরই আউট হন শান্ত। ম্যাট রেনশোর বলে কুপার কনলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে ৮৬ বলে ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
এর আগে ওপেনার তানজিদ হাসান তামিমও ফিফটি তুলে দলের ভিত গড়ে দেন। তবে দুই ব্যাটারের বিদায়ের পর কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
তখন পর্যন্ত ২৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে টাইগাররা।
সিএ/এমই


