বাংলাদেশের ইনিংসে ধারাবাহিক ব্যাটিংয়ের মাঝে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন মোসাদ্দেক হোসেন। তামিম ও শান্তর পর তিনিই তৃতীয় ব্যাটার হিসেবে ফিফটি তুলে নেন।
মোসাদ্দেক ৪৯ বল খেলে তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতক পূর্ণ করেন। তার এই ইনিংসের মাধ্যমে বাংলাদেশের স্কোরবোর্ডে গতি আসে এবং মধ্য ওভারে চাপ সামাল দিতে সাহায্য করে দলকে।
এর আগে ওপেনার তানজিদ হাসান তামিম এবং ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্তও ফিফটি করেন, ফলে বাংলাদেশ ইনিংসে একাধিক ব্যাটারের অবদান দেখা যায়।
তবে মোসাদ্দেক ফিফটি করার পরপরই উইকেট হারায় বাংলাদেশ। জাভিয়ের বার্টলেটের বলে নাথান এলিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন হৃদয়। ফেরার আগে তিনি ৫১ বলে ৩১ রানের ইনিংস খেলেন।
তখন পর্যন্ত বাংলাদেশের স্কোর ছিল ৪২ ওভারে ৫ উইকেটে ২১৭ রান।
সিএ/এমই


