Friday, September 11, 2026
31 C
Dhaka

মুলার পুষ্টিগুণ বজায় রাখতে কীভাবে খাবেন

মুলা এমন একটি সবজি, যা কাঁচা ও রান্না—দু’ভাবেই খাওয়া যায়। তবে কোনভাবে খেলে শরীর বেশি উপকার পাবে, তা নির্ভর করে ব্যক্তির শারীরিক চাহিদা ও হজমক্ষমতার ওপর। অনেকেই সালাদ হিসেবে কাঁচা মুলা খান, আবার কেউ রান্না করেই খেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রশ্ন হলো—রান্না করলে কি মুলার পুষ্টিগুণ কমে যায়, নাকি কাঁচা খেলেই বেশি উপকার মেলে।

দিল্লির পুষ্টিবিদ শ্রেয়া গোয়েল জানান, মুলা কাঁচা ও রান্না—দু’ভাবেই উপকারী। তবে কীভাবে খাবেন, তা নির্ভর করবে আপনি কেন মুলা খাচ্ছেন এবং আপনার হজমশক্তি কেমন, তার ওপর।

কাঁচা মুলা খাওয়ার উপকারিতা হলো—মুলাতে থাকা ভিটামিন সি তাপের প্রভাবে নষ্ট হয়ে যেতে পারে। তাই কাঁচা অবস্থায় মুলা খেলে এর পুষ্টিগুণ প্রায় পুরোপুরি বজায় থাকে। তেল বা অতিরিক্ত তাপের সংস্পর্শে না আসায় এনজাইমগুলো অক্ষত থাকে, যা শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে। এ ছাড়া কাঁচা মুলায় পানির পরিমাণ বেশি থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারে এবং ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।

অন্যদিকে কাঁচা মুলা খেলে অনেকের গ্যাস, পেটফাঁপা বা অস্বস্তির সমস্যা দেখা দেয়। এমন ক্ষেত্রে মুলা রান্না করে খাওয়াই ভালো। রান্নার সময় মুলার ফাইবার কিছুটা নরম হয়ে যায় এবং ঝাঁঝালো ভাব কমে আসে, ফলে হজম সহজ হয়। গবেষণায় দেখা গেছে, ভাপানো বা হালকা রান্না করা মুলায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীর তুলনামূলক সহজে গ্রহণ করতে পারে।

শরীরের চাহিদা অনুযায়ী মুলা খাওয়ার পদ্ধতি নির্বাচন করা যেতে পারে। লিভারের সমস্যা থাকলে খাবারের আগে সালাদে কাঁচা মুলা কুচি করে দেওয়া যেতে পারে বা মুলার রস পান করা যায়। গ্যাস বা হজমের সমস্যা হলে মুলা হালকা ভাপিয়ে পানি ফেলে দিয়ে রান্না করে খাওয়া ভালো। ত্বকের উজ্জ্বলতার জন্য পাতলা করে কাটা কাঁচা মুলায় সামান্য লবণ ও লেবুর রস যোগ করে খাওয়া যেতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলে কাঁচার বদলে রান্না করা মুলা নিরাপদ। অনেকেই মুলাশাক ফেলে দেন, অথচ মুলার শাকেও পুষ্টিগুণ বেশি থাকে, তাই শাক রান্না করে খাওয়াও উপকারী।

সব মিলিয়ে বলা যায়, কাঁচা হোক বা রান্না—সঠিকভাবে খেলে মুলা হতে পারে দৈনন্দিন খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img