Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

ওটস ও লেবুর পানীয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সোশ্যাল মিডিয়ায় ওজন কমানোর নানা ট্রেন্ডের ভিড়ে সম্প্রতি আলোচনায় এসেছে একটি পানীয়—‘ওটজেম্পিক’ (Oatzempic)। এটি ওজন কমানোর জনপ্রিয় ওষুধ ‘ওজেম্পিক’-এর প্রাকৃতিক বিকল্প হিসেবে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, কোনো ওষুধ ছাড়াই দ্রুত ওজন কমাতে সহায়তা করে এই পানীয়। সহজ উপায়ে ঘরে তৈরি করা যায় বলে অনেকেই এটিকে নিরাপদ ও কার্যকর সমাধান হিসেবে দেখছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এসব দাবির বিষয়ে সতর্ক থাকা জরুরি।

‘ওটজেম্পিক’ নামটি এসেছে ডায়াবেটিসের ওষুধ ওজেম্পিক থেকে, যা ক্ষুধা কমিয়ে ওজন কমাতে সহায়তা করে বলে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বলা হচ্ছে, এই পানীয়ও একইভাবে ক্ষুধা কমায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। কিছু ব্যবহারকারী দাবি করেছেন, তারা মাত্র দুই মাসে প্রায় ১৮ কেজি (৪০ পাউন্ড) ওজন কমিয়েছেন। তবে এসব অভিজ্ঞতা পুরোপুরি ব্যক্তিগত এবং এর পেছনে এখনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।

এই পানীয়টি তৈরি করা হয় ওটস, পানি ও টাটকা লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে। স্বাদ বাড়াতে কেউ কেউ দারুচিনি বা সামান্য মধুও যোগ করেন। সহজ প্রস্তুতপ্রণালি এবং প্রাকৃতিক উপাদানের কারণেই এটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই সকালের নাশতার বিকল্প হিসেবে এটি গ্রহণ করছেন।

ওটস এই ট্রেন্ডের মূল উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওটসে থাকা বিটা-গ্লুকান নামের দ্রবণীয় ফাইবার হজমের গতি ধীর করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যারা সকালের নাশতায় ওটস খান, তাদের ক্ষুধার অনুভূতি তুলনামূলকভাবে কম থাকে, বিশেষ করে যারা পরিশোধিত সিরিয়াল খান তাদের তুলনায়। এই দীর্ঘ সময় তৃপ্ত থাকার অনুভূতি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে বলে মনে করা হয়।

লেবুর রস থেকে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। তবে বিশেষজ্ঞদের মতে, সরাসরি চর্বি কমানোর ক্ষেত্রে লেবুর রসের ভূমিকা খুবই সীমিত। এটি শরীরের সামগ্রিক পুষ্টিতে সহায়তা করলেও একা একা ওজন কমানোর জন্য যথেষ্ট কার্যকর নয়।

‘ওটজেম্পিক’ ট্রেন্ড অনুযায়ী, এই পানীয়টি সকালের নাশতার পরিবর্তে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে দীর্ঘ সময় ক্ষুধা কম থাকে এবং সারাদিনে ক্যালরি গ্রহণ সীমিত হয়। তবে পুষ্টিবিদরা সতর্ক করে বলছেন, শুধু এই পানীয়ের ওপর নির্ভর করলে শরীরের প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দিতে পারে। দীর্ঘ সময় সুষম খাবার বাদ দিলে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি বাড়ে।
সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...
spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কাপাসগোলা ব্রিজ এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...
spot_img