Friday, March 13, 2026
32.7 C
Dhaka

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে দুর্নীতি নিয়ন্ত্রণ ও দক্ষতা বৃদ্ধির সম্ভাবনা

রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক মুক্ত আলোচনায় বক্তারা জানিয়েছেন, দেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়লে তা দুর্নীতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে। তবে বক্তারা সতর্ক করেছেন, ডিজিটাল অর্থনীতি নতুন ধরনের বৈষম্যও সৃষ্টি করছে এবং প্রথাগত অনেক কর্মসংস্থান কমছে।

‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য মুক্ত আলোচনা: ডিজিটাল অর্থনীতি ও উদ্যোক্তা প্রসঙ্গ’ শীর্ষক এ আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বাংলাদেশে ডিজিটাল অর্থনীতি দ্রুত বিকশিত হলেও নীতিগত অস্পষ্টতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, উচ্চ ব্যান্ডউইডথ ব্যয়, ডিজিটাল বৈষম্য এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে জবাবদিহির অভাবসহ নানা চ্যালেঞ্জ রয়েছে।

সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনায় উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহিদুল ইসলাম জাহিদ এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্কুল অব বিজনেসের ডিন এম এ বাকী খলীলী। এছাড়া ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, বারভিডার সাবেক সভাপতি আবদুল হক, বিসিআই ও ডিসিসিআই-এর সাবেক সভাপতি এবং উদ্যোক্তা ও ব্যাংক প্রতিনিধি ছিলেন অনুষ্ঠানে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ডিজিটাল প্রযুক্তি বড় সুযোগ সৃষ্টি করেছে। তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি নতুন ধরনের বৈষম্যও তৈরি করছে। একদিকে কর্মসংস্থান বৃদ্ধি পেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে প্রথাগত অনেক কর্মসংস্থান সংকুচিত হচ্ছে।

অপরদিকে এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ মন্তব্য করেন, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার নিয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কমানো, ব্যবসা সহজীকরণ, খরচ কমানো ও স্বচ্ছতা বৃদ্ধিতে ডিজিটালাইজেশন অপরিহার্য।

বক্তারা উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নৈরাজ্যমূলক ও বিভাজন সৃষ্টিকারী উপাদান হিসেবে কাজ করতে পারে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘মেটাকে সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, যা একটি সঠিক পদক্ষেপ। তবে রাজনৈতিক সহিংসতা, বিদ্বেষ ও ঘৃণা নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।’

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...
spot_img

আরও পড়ুন

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে, যা বর্তমানে ভারত বিবেচনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি থেকে তাজ নাহার (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহে মাথা, মুখমণ্ডল ও...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির দুইটি ওরফিশ ভেসে আসার ঘটনা কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। গত মাসে সমুদ্রসৈকতে ঘোরাঘুরি করতে...
spot_img