Sunday, February 1, 2026
22 C
Dhaka

হজম ভালো রাখতে পেঁপের উপকারিতা কী

ফল মানেই পুষ্টি, তবে প্রতিটি ফলের উপকারিতা আলাদা। কেউ কলা বা আপেল পছন্দ করেন, কেউ আবার কমলালেবু কিংবা আঙুরে অভ্যস্ত। কিন্তু পেঁপে এমন একটি ফল, যাকে অনেকেই বিশেষ করে শিশু-কিশোররা এড়িয়ে চলেন। অথচ চিকিৎসা ও পুষ্টিবিদদের মতে, পেঁপে আসলে পেটের জন্য এক ধরনের প্রাকৃতিক ওষুধ হিসেবেই কাজ করে।

পেঁপেতে রয়েছে ভিটামিন সি, শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, প্রচুর ফাইবার এবং প্যাপেইন নামের একটি গুরুত্বপূর্ণ এনজাইম। এই প্যাপেইন প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে সহজ করে। ফলে বদহজম, পেট ভারী লাগা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় পেঁপে বেশ উপকারী।

তবে পেঁপে কখন খাওয়া সবচেয়ে ভালো—দিনে না রাতে—তা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা রয়েছে। এ বিষয়ে নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, রাতে অল্প পরিমাণে পেঁপে খেলে হজমে সহায়তা করে। এটি তুলনামূলকভাবে হালকা খাবার হওয়ায় রাতের খাবারের পর বা হালকা স্ন্যাকস হিসেবে খাওয়া যেতে পারে।

তবে রাতে পেঁপে খাওয়ার ক্ষেত্রে পরিমাণ খুব গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের মতে, রাতে ১০০ থেকে ১৫০ গ্রাম পেঁপে খাওয়াই নিরাপদ। এর বেশি খেলে কিছু মানুষের ক্ষেত্রে পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। যাদের বদহজম, গ্যাস, খাদ্য সংবেদনশীলতা বা ল্যাটেক্স অ্যালার্জির সমস্যা নেই, তারাই রাতে পেঁপে খেলে বেশি উপকার পান।

পেঁপে যতটা স্বাস্থ্যকর, সঠিক সময় ও সঠিক পরিমাণে না খেলে ততটাই ক্ষতিকর হতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী, দীর্ঘদিনের হজমের সমস্যায় ভোগা ব্যক্তি কিংবা যারা নিয়মিত কিছু নির্দিষ্ট ওষুধ সেবন করেন, তাদের ক্ষেত্রে পেঁপে উপকারী হওয়ার বদলে ঝুঁকি বাড়াতে পারে।

পেঁপেতে থাকা ভিটামিন সি শরীরে অক্সালেট তৈরি করতে পারে। এই অক্সালেট ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। তাই যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে, তাদের পেঁপে খাওয়ার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও পেঁপে খাওয়া নিয়ে প্রশ্ন থাকে। চিকিৎসকদের মতে, মাঝারি পরিমাণে পেঁপে সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য নিরাপদ। পেঁপের গ্লাইসেমিক সূচক কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না। পাশাপাশি এর ফাইবার রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে। তবে অতিরিক্ত খেলে অন্যান্য ফলের মতোই রক্তে শর্করার ওপর প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, পেঁপে খাওয়ার পর যদি কারো পেটে অস্বস্তি, ব্যথা বা অন্য কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

দাঁত দিয়ে নখ কাটা কেন শিশুর জন্য ক্ষতিকর

অনেক সময় বাবা-মায়ের চোখের আড়াল হলেই শিশুসন্তান দাঁত দিয়ে...

দৈনন্দিন জীবনে স্ট্রেস নিয়ন্ত্রণের কৌশল

অফিস ও পারিবারিক দায়িত্ব, আর্থিক সংকট, অসুস্থতা কিংবা সম্পর্কজনিত...

ইসলামি শরীয়তে স্ত্রীর উপার্জনের অধিকার কী

বর্তমান সমাজে অনেক পরিবারেই স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। নারীদের কর্মক্ষেত্রে...

কুরআন ও সুন্নাহ নারীর অধিকার কী বলে

ইসলামী সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত—নারী নিজে থেকে...

স্কুল শিক্ষায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ

বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি।...

সামাজিক মাধ্যম নিয়ে অভিভাবকদের উদ্বেগ কতটা যৌক্তিক

বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি আলোচিত...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার পরিচিত হলেও ত্বকের যত্নেও এই...

গোসল ফরজ হলে কী কী কাজ করা যাবে

সহবাস বা স্বপ্নদোষের পর ফরজ গোসল করার সময়সীমা নিয়ে...

কেন ঘুমের মধ্যেও মুখ বন্ধ রাখতে পারে না মানুষ

ঘুমের সময় মানুষ কখনো অস্পষ্ট বিড়বিড়ানি, কখনো আবার জোরে...

উল্টো হাঁটা কীভাবে বাড়ায় মস্তিষ্কের সক্ষমতা

নিয়মিত হাঁটা শরীর সুস্থ রাখতে সহায়ক—এ কথা সবারই জানা।...

সন্দেহ নয়, সংলাপেই সমাধান—আলেমদের মত

দাম্পত্য সম্পর্ক ইসলামে কেবল সামাজিক চুক্তি নয়, বরং এটি...

ইতিবাচক মানসিকতা ও শরীরের প্রতিরোধব্যবস্থার গভীর সম্পর্ক

ইতিবাচক মানসিকতা মানুষের শরীরের প্রাকৃতিক রোগপ্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে...

ঘুম ও রোগ প্রতিরোধে হলুদ দুধ

হলুদ দুধে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। দুধের...

ইসলামে নির্বাচনী চরিত্রহননের নিষেধ

ইসলাম মানুষের ব্যক্তিগত চরিত্র, সামাজিক আচরণ এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ড—সব...
spot_img

আরও পড়ুন

দাঁত দিয়ে নখ কাটা কেন শিশুর জন্য ক্ষতিকর

অনেক সময় বাবা-মায়ের চোখের আড়াল হলেই শিশুসন্তান দাঁত দিয়ে নখ কাটতে শুরু করে। বকাঝকা, ধমক কিংবা শাসন করেও অনেক ক্ষেত্রে এই অভ্যাস বন্ধ করা...

দৈনন্দিন জীবনে স্ট্রেস নিয়ন্ত্রণের কৌশল

অফিস ও পারিবারিক দায়িত্ব, আর্থিক সংকট, অসুস্থতা কিংবা সম্পর্কজনিত টানাপোড়েনে মানসিক চাপ এখন অনেকের দৈনন্দিন সঙ্গী। দীর্ঘদিন চাপের মধ্যে থাকলে কর্মক্ষমতা কমে যায় এবং...

ইসলামি শরীয়তে স্ত্রীর উপার্জনের অধিকার কী

বর্তমান সমাজে অনেক পরিবারেই স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে আর্থিক অধিকার ও দায়িত্ব নিয়ে নানা প্রশ্নও সামনে আসছে।...

কুরআন ও সুন্নাহ নারীর অধিকার কী বলে

ইসলামী সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত—নারী নিজে থেকে বিয়ের প্রস্তাব দিতে পারে না। অনেক ক্ষেত্রে সামাজিক এই রীতিকে ধর্মীয় বিধান হিসেবে বিবেচনা করা...
spot_img