Saturday, July 25, 2026
28.2 C
Dhaka

সামাজিক মাধ্যম নিয়ে অভিভাবকদের উদ্বেগ কতটা যৌক্তিক

বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর একটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও গেইমের প্রভাব। তবে সাম্প্রতিক এক বড় পরিসরের গবেষণা বলছে, কৈশোরে মানসিক সমস্যার মূল কারণ হিসেবে সামাজিক মাধ্যমকে দায়ী করার প্রচলিত ধারণা পুরোপুরি সঠিক নয়।

যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, কেবল ‘স্ক্রিন টাইম’ বা ফোন-কম্পিউটারের পর্দায় কত সময় কাটানো হচ্ছে—এটির ওপর নজর দিলে প্রকৃত সমস্যাটি আড়ালে থেকে যায়। গবেষণাটি মা-বাবা ও শিক্ষকদের মধ্যে থাকা ডিজিটাল প্রযুক্তি নিয়ে অতিরিক্ত উদ্বেগকে চ্যালেঞ্জ করেছে।

‘#বিওয়েল’ প্রোগ্রামের আওতায় ১১ থেকে ১৪ বছর বয়সী প্রায় ২৫ হাজার কিশোর-কিশোরীর ওপর টানা তিন বছর পর্যবেক্ষণ চালানো হয়। অংশগ্রহণকারীরা নিজেরাই সামাজিক মাধ্যম ব্যবহার, ভিডিও গেইম খেলার অভ্যাস এবং মানসিক বা আবেগজনিত সমস্যার তথ্য গবেষকদের কাছে জমা দেন।

গবেষণার ফলাফলে দেখা যায়, দীর্ঘ সময় সামাজিক মাধ্যম ব্যবহার বা নিয়মিত ভিডিও গেইম খেলার কারণে পরবর্তী বছরগুলোতে উদ্বেগ বা বিষণ্নতার লক্ষণ বেড়ে যাওয়ার কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি।

সহ-গবেষক অধ্যাপক নিল হামফ্রি বলেন, “আমাদের ফলাফল ইঙ্গিত দেয়, অনেক ক্ষেত্রে টিনএজারদের সামাজিক মাধ্যম বা গেইমিংয়ের অভ্যাস তাদের মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে। তবে এর মানে এই নয় যে সামাজিক মাধ্যম বা গেইমই তাদের মানসিক সমস্যার কারণ।”

প্রধান গবেষক ড. কিউকি চেং বলেন, “অনেক পরিবারই সন্তানদের ভবিষ্যৎ ও মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত। কিন্তু শুধু সামাজিক মাধ্যমে সময় কাটানো বা গেইম খেলা মানসিক সমস্যার দিকে ঠেলে দেয়—এই ধারণা আমাদের গবেষণায় সমর্থন পায়নি।”

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এর অর্থ এই নয় যে অনলাইনের সব অভিজ্ঞতাই নিরাপদ। অনলাইন হয়রানি, কটু মন্তব্য, সামাজিক চাপ ও নেতিবাচক কনটেন্ট মানসিক স্বাস্থ্যে বাস্তব প্রভাব ফেলতে পারে।

গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘জার্নাল অফ পাবলিক হেলথ’-এ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img