Monday, October 5, 2026
28.1 C
Dhaka

ইসলামি শরীয়তে স্ত্রীর উপার্জনের অধিকার কী

বর্তমান সমাজে অনেক পরিবারেই স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে আর্থিক অধিকার ও দায়িত্ব নিয়ে নানা প্রশ্নও সামনে আসছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—স্ত্রীর উপার্জিত অর্থে স্বামীর অধিকার কতটুকু এবং সংসার পরিচালনায় সেই অর্থ ব্যয় করা কি স্ত্রীর জন্য বাধ্যতামূলক।

ইসলামি শরীয়তের দৃষ্টিতে স্বাভাবিক অবস্থায় সংসারের ব্যয়ভার বহনের দায়িত্ব স্বামীর ওপরই ন্যস্ত করা হয়েছে। স্ত্রীকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পুরুষ নারীদের অভিভাবক, যেহেতু আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু পুরুষরা নিজেদের অর্থ-সম্পদ ব্যয় করে। সুরা আন-নিসা: ৩৪। এই নির্দেশনার ভিত্তিতেই পরিবার পরিচালনার মূল আর্থিক দায়িত্ব স্বামীর ওপর বর্তায়।

শরীয়তের দৃষ্টিতে একান্ত অপারগতা ছাড়া নারীর জন্য ঘরের বাইরে গিয়ে চাকরি করা উৎসাহিত নয়। তবে জীবিকা নির্বাহের অন্য কোনো উপায় না থাকলে এবং পরিবারে উপার্জনক্ষম কোনো পুরুষ সদস্য না থাকলে পরিপূর্ণ পর্দা রক্ষা করে, গাইরে মাহরাম পুরুষদের সঙ্গে নির্জনতা ও অবাধ মেলামেশা এড়িয়ে সীমিত পরিসরে কাজ করার সুযোগ রাখা হয়েছে।

শরীয়ত অনুযায়ী নারীর উপার্জিত অর্থ সম্পূর্ণভাবে তার নিজস্ব সম্পত্তি। স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া সেই অর্থে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে না। স্ত্রী ইচ্ছা করলে নিজের প্রয়োজন, মা-বাবার খরচ কিংবা স্বামী ও সন্তানদের জন্য তা ব্যয় করতে পারেন। তবে এই ব্যয় তার জন্য বাধ্যতামূলক নয়।

স্ত্রী যদি স্বেচ্ছায় স্বামী ও সন্তানদের জন্য নিজের উপার্জন ব্যয় করেন, তাহলে তার জন্য রয়েছে বিশেষ সওয়াব। সহিহ বুখারিতে এসেছে, নারী যদি স্বামীর জন্য ব্যয় করে, তার জন্য রয়েছে দুইটি সওয়াব—আত্মীয়তার সওয়াব এবং সদকার সওয়াব। সহিহ বুখারি: হাদিস ১৪৬৬।

তবে স্ত্রীর অনুমতি ছাড়া তার উপার্জিত অর্থ খরচ করা, কিংবা তাকে না জানিয়ে মা-বাবা, ভাই-বোন বা অন্য কাউকে সাহায্য করা ইসলামি শরীয়তে অনুমোদিত নয়। স্ত্রীর উপার্জন থেকে পারিবারিক ঋণ পরিশোধ বা সংসার পরিচালনার প্রয়োজনে ব্যয় করতে হলে অবশ্যই তার সঙ্গে পরামর্শ ও অনুমতি নিতে হবে। অন্যথায় তা গুনাহ হিসেবে গণ্য হবে বলে আলেমরা মত দিয়েছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img