Thursday, September 17, 2026
29 C
Dhaka

দাঁত দিয়ে নখ কাটা কেন শিশুর জন্য ক্ষতিকর

অনেক সময় বাবা-মায়ের চোখের আড়াল হলেই শিশুসন্তান দাঁত দিয়ে নখ কাটতে শুরু করে। বকাঝকা, ধমক কিংবা শাসন করেও অনেক ক্ষেত্রে এই অভ্যাস বন্ধ করা যায় না। এতে বাবা-মায়েরা দুশ্চিন্তায় পড়েন এবং কীভাবে এই বদভ্যাস ছাড়ানো যায় তা নিয়ে হিমশিম খান।

মনোবিদদের মতে, শুধু শাসন বা ভয় দেখিয়ে শিশুর দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস দূর করা সম্ভব নয়। বরং ধৈর্য ধরে যুক্তি দিয়ে বোঝালে এবং শিশুর মানসিক অবস্থার দিকে নজর দিলে এই সমস্যা ধীরে ধীরে সমাধান করা যায়। শিশুর মুখে আঙুল দেওয়া বা নখ কাটার প্রবণতা অনেক সময় স্বাভাবিক আচরণ হলেও, তা অভ্যাসে পরিণত হলে সতর্ক হওয়া প্রয়োজন।

পড়াশোনার সময়, টিভি দেখতে দেখতে কিংবা খেলাধুলার ফাঁকে অনেক শিশু মুখে আঙুল দেয় বা দাঁত দিয়ে নখ ও নখের চারপাশের চামড়া কাটে। এতে মুখের ভেতরে জীবাণু প্রবেশ করে পেটের অসুখসহ নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দাঁত দিয়ে নখ কাটা এক ধরনের ‘নার্ভাস হ্যাবিট’। একাকীত্ব, মানসিক চাপ, অবসাদ কিংবা দুশ্চিন্তা থেকেও এই ধরনের বদভ্যাস গড়ে উঠতে পারে।

মনোবিদদের মতে, প্রথমেই জানতে হবে—কোন কারণে শিশুটি এই অভ্যাসে অভ্যস্ত হচ্ছে। অনেক সময় বাবা-মায়ের সঙ্গে সম্পর্কের দূরত্ব, পর্যাপ্ত সময় না পাওয়া কিংবা মানসিক অস্থিরতা থেকেও শিশু এমন আচরণ করে। তাই ভালো অভ্যাস গড়ে তোলার আগে শিশুর মনের ভেতরে কোনো সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

শিশুর এই বদভ্যাস ছাড়াতে কিছু কার্যকর উপায় অনুসরণ করা যেতে পারে। কোন পরিস্থিতিতে শিশুটি দাঁত দিয়ে নখ কাটে, তা লক্ষ্য করে সেই সময় তাকে অন্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। নিয়মিত নখ ছোট করে কেটে দিলে নখ কাটার সুযোগ কমে যায়। পাশাপাশি দাঁত দিয়ে নখ কাটলে কী ধরনের শারীরিক ক্ষতি হতে পারে, তা সহজভাবে বোঝানো প্রয়োজন। অনেক ক্ষেত্রে নখে তেতো কিছু লাগালে শিশুরা নিজেরাই এই অভ্যাস এড়িয়ে চলে। তবুও কাজ না হলে চিকিৎসক বা মনোবিদের পরামর্শ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img