Wednesday, June 17, 2026
35.2 C
Dhaka

ইসলামি চিন্তাবিদ ও বিশ্বভ্রমণকারী দাঈকে হারাল মুসলিম উম্মাহ

বিশ্ববরেণ্য সুফি আলেম, নকশবন্দি তরিকার প্রভাবশালী শায়খ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। রোববার (১৪ ডিসেম্বর) পাকিস্তানের লাহোরে তিনি ইন্তেকাল করেন।

আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় তাঁর প্রতিষ্ঠিত জামিয়া মাহাদুল ফকির আল-ইসলামী প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি নকশবন্দি তরিকার একজন প্রভাবশালী সুফি শায়খ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। ইসলামী আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি ও তাসাউফচর্চায় তাঁর অবদান মুসলিম বিশ্বে বিশেষভাবে স্বীকৃত। দেওবন্দি আলেমদের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল এবং তিনি বিভিন্ন আন্তর্জাতিক ইসলামি মহলে সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হতেন।

১৯৫৩ সালের ১ এপ্রিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝং জেলায় জন্মগ্রহণ করেন তিনি। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে ১৯৭২ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি একজন পেশাদার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। একই সঙ্গে তিনি ছিলেন জিমন্যাস্টিকস, ফুটবল ও সাঁতারে দক্ষ ক্রীড়াবিদ; বিভিন্ন পর্যায়ে চ্যাম্পিয়ন ও দলের ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

৪০ বছর বয়সে তিনি পেশাগত জীবন থেকে অবসর নিয়ে পুরোপুরি দ্বীনি শিক্ষা, দাওয়াত ও তাসাউফচর্চায় আত্মনিয়োগ করেন। তিনি একাধারে কোরআনের হাফেজ, আলেমে দ্বীন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং নকশবন্দি তরিকার শায়খ হিসেবে এজাজতপ্রাপ্ত ছিলেন। বহুমাত্রিক জ্ঞান, আধ্যাত্মিক গভীরতা ও ব্যক্তিত্বের জন্য তিনি ছিলেন এক বিরল গুণাবলির অধিকারী।

মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। তিনি উর্দু ও ইংরেজি ভাষায় ইসলাম, আত্মশুদ্ধি, তাসাউফ ও নৈতিকতা বিষয়ে ১১৮টি গ্রন্থ রচনা করেন। এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার ৫০টিরও বেশি দেশ সফর করে তিনি ইসলাম ও আধ্যাত্মিক শিক্ষার প্রচার করেন এবং নিয়মিত বয়ান ও দরস প্রদান করতেন।

তাঁর ইন্তেকালে ইসলামী অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশ-বিদেশের আলেম, মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন। মুসলিম উম্মাহ একজন অভিভাবকসুলভ আলেম ও সুফি শায়খকে হারাল বলে শোক প্রকাশ করেছেন তাঁরা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপ্পের

প্রথমার্ধে ফ্রান্সকে খুব বেশি স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি। আক্রমণে কিলিয়ান...

জোড়া গোলে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের প্রতিভা নিয়ে আলোচনা নতুন নয়। তবে এখন...

বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল উৎসব হালান্ডের

বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের পরিচিত গোল...

মেসিকে সামনে রেখেই বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

বিশ্বকাপ জয়ের আনন্দ ধরে রাখা যেমন গৌরবের, তেমনি সেই...

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে বড় জয় নরওয়ের

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরেছে...
spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জীবনের নানা বাস্তব উপমা ব্যবহার করতেন। প্রাণী, প্রকৃতি ও মানুষের...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম মৌলভীবাজার সফর বলে জানা গেছে। সফর ঘিরে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম...
spot_img