Sunday, June 28, 2026
28.3 C
Dhaka

লাইটার ইয়ুথ ফাউন্ডেশন’র ‘ট্যাবু’ ভাঙার আরেকটি মিশন

আগামী ডেস্কঃ

পিরিয়ড! শরীরের অন্যান্য স্বাভাবিক বিষয় গুলোর মতই স্বাভাবিক একটি ঘটনা। প্রতি মাসের নির্দিষ্ট কয়েক দিন মেয়েদের জরায়ু থেকে কার্ভিক্স পার হয়ে জননেন্দ্রিয় দিয়ে রক্ত নির্গত হয়। মেয়েদের শরীরের প্রাকৃতিক ও স্বাভাবিক এ বিষয়টাকে আমরা কতটা স্বাভাবিকভাবে নিয়ে থাকি তা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। কারো মতে এটা একটা অসুখ,কারো মতে ভীতির ও লজ্জার। এ সময় একজন মেয়ের মানসিক অবস্থা কেমন থাকে তা আমরা কখনোই জানার চেষ্টা করিনা। অনেকে জানিই না একটা মেয়ের কত বেশি যন্ত্রণা অনুভব করতে হয় এ সময়টাতে,তাকে কতটা অস্বস্তিতে কাটাতে হয় দিনগুলো।

আদি থেকে আধুনিক এই আজকের দিনে দাঁড়িয়েও আমরা শেষ করতে পারিনি আমাদের মধ্যে থাকা এই কুসংস্কারগুলো। তবে পরিবর্তনের স্বপ্ন দেখে একদল তরুণ-তরুণী। দেশ ও সমাজের সুন্দর পরিবর্তনের প্রয়াসেই পথচলা শুরু তাদের ‘লাইটার ইয়ুথ ফাউন্ডেশন’ নিয়ে। গত ২৬ আগষ্ট কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সীমান্তবর্তী চরগুলোর ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে লাইটার ইয়ুথ ফাউন্ডেশন। শুধু চিড়া,মুড়ি,গুড়,পানির বোতল,বিস্কুট,স্যালাইন,মোমবাতি,ম্যাচ আর ফিটকারিই নয়, সাথে ছিলো স্যানিটারি ন্যাপকিনও। শুধু বিতরন পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি কাজ।

আধুনিকতা থেকে অনেকটাই দূরে থাকা,অনেক বেশি কুসংস্কারে বিশ্বাসী চর এলাকাগুলোয় বসবাসরত মা,মেয়েদের বোঝানো হয় পিরিয়ড নিয়ে। বোঝানো হয় লজ্জাবোধ করা,লুকাতে চাওয়ার মত কোনো অস্বাভাবিক বিষয় নয় এটা। তাদের এ নিয়ে ভাবনাগুলো প্রকৃতপক্ষে কেমন হওয়া উচিত,সে সময়গুলোতে তাদের কী করণীয়,তাদের কীভাবে থাকা উচিত,স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পদ্ধতি ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বোঝানো হয়।

 

‘লাইটার ইয়ুথ ফাউন্ডেশন’এর মেয়ে ভলান্টিয়াররা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে বিষয়গুলো তুলে ধরেন তাদের সামনে। বোঝান। ‘মিশন কুড়িগ্রাম’ নামে তাদের এই প্রয়াস শুধুই বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া না, ‘মিশন’ ছিলো একটি কুসংস্কারের অন্ধকার দূর করে আলো আনা। যেটা তারা করে এসেছে তাদের বিগত বছরের বন্যার্তদের সাহায্যের সময়ও ‘মিশন জামালপুর’এ। এবং সামনে তাদের কাজের ভাবনা আরো বড়। তারা ভাবেন ছোট ছোট চেষ্টাতেই একে একে সমাজের গুমোট অন্ধকার কাটবে,এভাবেই আলো আসবে।

#সম্পাদনা এমএ

spot_img

আরও পড়ুন

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...

বয়সজনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্যসেবা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা ধরনের পরিবর্তন দেখা...

তিনজনের সাহসী অবস্থানে রক্ষা পেল রাজশাহীর প্রাচীন বটগাছ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লার ঈদগাহ...

ব্রেইন চিপ প্রযুক্তিতে নতুন মাইলফলক, বাণিজ্যিক অনুমোদন পেল চীনের নিও

কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিক গাড়ির বাজারে যুক্তরাষ্ট্র ও...

হাঁটার সময় যে ভুলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

সুস্থ জীবনযাপনের অন্যতম সহজ এবং কার্যকর ব্যায়াম হলো হাঁটা।...

‘এ লড়াই শুধু আমার ছিল না, প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন বাবা’

জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার পেছনে থাকে সংগ্রাম, প্রত্যাশা ও...

আন্তর্জাতিক এআই প্রতিযোগিতায় তিন স্বর্ণ জিতে নজির গড়ল বাংলাদেশ

প্রথম এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করেছে...

গাছকে জীবন্ত সত্তার স্বীকৃতি দিল কানাডার একটি শহর, মিলল বিশেষ অধিকার

কানাডার কুইবেক প্রদেশের ছোট্ট শহর টেরাস-ভদ্রুইল গাছকে জীবন্ত সত্তা...

শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কেন ঝুঁকি বাড়ে, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ...
spot_img

আরও পড়ুন

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময় জীবাশ্মের পরিচয় অবশেষে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় জানা গেছে, এটি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা বলছে, এটি অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব। নতুন কিছু শেখা, বিকল্পভাবে চিন্তা করা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হলেও, সাম্প্রতিক গবেষণাগুলো বলছে বিষয়টি এতটা সরল নয়। দুধে থাকা ক্যালসিয়াম হাড়ের জন্য...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক সংঘাতের মতো নানা শঙ্কা প্রায়ই আলোচনায় আসে। তবে একদল গণিতবিদ সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কেবল...
spot_img