Thursday, June 25, 2026
32.7 C
Dhaka

আগের তিন নির্বাচনের কর্মকর্তারা দায়িত্বে থাকবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) দায়িত্ব পালন করা কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্ব থেকে যথাসম্ভব বিরত রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব সংস্থার সমন্বয়ে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হবে। মাঠপর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হবে।

তিনি জানান, ঝুঁকিপূর্ণ সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং কার্যকর মনিটরিং ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য পর্যাপ্ত সংখ্যক বডি ক্যামেরা সরবরাহের পরিকল্পনা রয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।

সভায় নেওয়া সিদ্ধান্ত তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনের সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।

তিনি আরও জানান, নির্বাচনে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে ২৮টি ব্যাচে তিন দিন মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে, দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণও চলছে। সব প্রশিক্ষণ আগামী ১৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে।

এবারের নির্বাচনে বিজিবির ১১০০ প্লাটুনে ৩৩ হাজার সদস্য মোতায়েন থাকবে, যার ৬০ শতাংশের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রশিক্ষণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রায় ৮০ হাজার সেনা সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে কোনো অস্থিরতা যেন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।

দেশের বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্র নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব অস্ত্র উদ্ধার ও ব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব অস্ত্র উদ্ধার করা না গেলেও নির্বাচনে এসব অস্ত্র যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেজন্য কঠোর নজরদারি থাকবে।

অন্যদিকে সেনা অফিসারদের বিরুদ্ধে জারি হওয়া ওয়ারেন্ট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসারেই পদক্ষেপ নেওয়া হবে।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...

অস্ত্রোপচার ছাড়াই গোড়ালি ব্যথা কমানোর আধুনিক পদ্ধতি

গোড়ালি ব্যথা দৈনন্দিন জীবনের একটি পরিচিত কিন্তু কষ্টদায়ক শারীরিক...

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার...

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...
spot_img

আরও পড়ুন

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ কমে যাওয়ার মতো বিষয় নিয়ে অনেক পুরুষই উদ্বিগ্ন থাকেন। তবে সামাজিক সংকোচ, লজ্জা এবং সচেতনতার...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির একমাত্র অনুমোদিত পরিবেশক হিসেবে দায়িত্ব পেয়েছে র‍্যানকন গ্লোবাল ট্রাকস লিমিটেড। এর ফলে দেশজুড়ে জ্যাক মোটরসের...

অস্ত্রোপচার ছাড়াই গোড়ালি ব্যথা কমানোর আধুনিক পদ্ধতি

গোড়ালি ব্যথা দৈনন্দিন জীবনের একটি পরিচিত কিন্তু কষ্টদায়ক শারীরিক সমস্যা। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে প্রথম কয়েক কদম হাঁটার সময় কিংবা দীর্ঘক্ষণ বসে...

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে...
spot_img