Wednesday, June 24, 2026
28.7 C
Dhaka

২০২৬ বিশ্বকাপ কি খেলবেন মেসি?

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম মহানায়কের নাম লিওনেল মেসি। বয়স ৩৮ পেরিয়ে, তবু তিনি যেন এখনো পায়ের জাদুতে মোহিত করেন কোটি ভক্তকে। ক্লাব বিশ্বকাপের মঞ্চে ইন্টার মায়ামির হয়ে অংশ নিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

তবে প্রশ্ন একটাই—২০২৬ বিশ্বকাপে কি দেখা যাবে তাকে? নাকি ক্লাব বিশ্বকাপেই শেষবারের মতো বিশ্বমঞ্চে দেখা গেলো আটবারের ব্যালন ডি’অর জয়ীকে?

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত চলতি ক্লাব বিশ্বকাপে অংশ নেয় ইন্টার মায়ামি।

এই টুর্নামেন্টে মেসিকে ঘিরে ভক্তদের উত্তেজনার পারদ ছিল চরমে। যদিও কোয়ার্টার ফাইনালে নিজের সাবেক ক্লাব পিএসজির কাছে ৪-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় মায়ামিকে, তবু গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে মেসির অসাধারণ ফ্রি-কিক ভক্তদের কিছুটা হলেও চোখ জুড়িয়েছে।
বিশ্বকাপ শুরুর বাকি এখনো এক বছরের কম সময়। অথচ মেসি এখনো জানিয়ে দেননি তিনি খেলবেন কি না।

তার ইন্টার মায়ামির সঙ্গে বর্তমান চুক্তি শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। তবে শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রেই থাকতে পারেন আরো কিছুদিন।
বিশ্বকাপে অংশ নেওয়ার আগ্রহ দেখাননি তিনি প্রকাশ্যে, আবার নাকচও করেননি। তাই জল্পনা চলছে—আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ বিশ্বকাপে কি নাম লেখাবেন ফুটবল জাদুকর?

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে নেতৃত্ব দিয়ে মেসি পূর্ণতা দিয়েছেন নিজের ক্যারিয়ারকে।

ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জিতেছেন গোল্ডেন বলসহ অগণিত ভক্তের হৃদয়। অনেকেই তখন বলেছিলেন, ‘এটাই মেসির বিদায়ি বিশ্বকাপ।’
তবে ফুটবল বিশ্ব জানে—মেসি মানেই চমক। তাই হয়তো তিনি আবারও ফিরবেন। হয়তো ৩৯ বছর বয়সেও আরো একবার আলোকিত করবেন বিশ্বকাপ মঞ্চ। কিন্তু যদি তিনি না ফেরেন, তবে ক্লাব বিশ্বকাপেই হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে দেখা গেল মেসিকে।

spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে...

সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে নিহত দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে...

সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর...

হিমাগার ভাড়া নিয়ে ক্ষোভ, প্রশাসনের কাছে স্মারকলিপি

আলু সংরক্ষণের ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ...

ভোলায় নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু

ভোলা সদর উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের...

নবীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সেবা সংকটের অভিযোগ

হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা নবীগঞ্জে সরকারি সেবা নিয়ে অসন্তোষের...

চোটে রাফিনিয়া, বড় ধাক্কায় ব্রাজিল

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপে নিজেদের ছন্দে...

১৫ সেভে ইতিহাস গড়লেন কুরাসাওয়ের গোলরক্ষক রম

ক্যারিয়ারের গোধূলি বেলায় দাঁড়িয়ে এলয় রম যেন লিখলেন এক...

২২ লাখ শিক্ষার্থী নিয়ে বিশ্বে বৃহত্তম ক্রীড়া আয়োজনের দাবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন,...

ট্রিওন্ডা বল নিয়ে আইএসএসে বৈজ্ঞানিক পরীক্ষা

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ এবার পৌঁছে...

বার্সায় ফেরার গুঞ্জন, তবে অন্য ভূমিকায় মেসি

লিওনেল মেসি যেন সময়কে নিজের মতো করে থামিয়ে রেখেছেন।...
spot_img

আরও পড়ুন

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, এমন ঘটনা শরীরে লুকিয়ে থাকা ক্যানসারেরও...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত হয় উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ঝাপসা হয়ে যাওয়া। কাচে কুয়াশার মতো স্তর জমে গেলে সামনের...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক পরিশ্রমের সময় অনেকেই হাঁপিয়ে ওঠেন বা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন। বেশিরভাগ মানুষ এটিকে ক্লান্তি,...

জিরো ওয়াট বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না?

রাতের বেলায় অনেকেই ঘরের এক কোণে ছোট আলো জ্বালিয়ে রাখেন। শিশু, বয়স্ক ব্যক্তি কিংবা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন মানুষের জন্য জিরো ওয়াট বাল্ব...
spot_img