Tuesday, March 10, 2026
33.9 C
Dhaka

মাদক কার্টেলের সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলগুলোর সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে লিপ্ত— এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসে পাঠানো তার এক গোপন নোটিশে এ তথ্য প্রকাশ পেয়েছে। প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ওই নোটিশের কপি পেয়েছে।

শুক্রবার বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, নোটিশে ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, মাদক কার্টেলগুলোকে তার প্রশাসন “সন্ত্রাসী সংগঠন” হিসেবে চিহ্নিত করেছে এবং সন্দেহভাজন পাচারকারীদের বলা হচ্ছে “অবৈধ যোদ্ধা”।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত মাসে টানা তিনটি হামলায় লক্ষ্যবস্তু হওয়া নৌকায় অন্তত ১৭ জন নিহত হন। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব অভিযান “সশস্ত্র সংঘাতের আইন” অনুসারে বৈধ এবং এটি যুক্তরাষ্ট্রের আত্মরক্ষার অংশ। তাদের মতে, মাদক কার্টেলগুলোর পাচার কার্যক্রম দেশটির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের সমান।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, সেনাদের কোনো সংঘাত বা শত্রুতামূলক কার্যক্রমে যুক্ত করলে কংগ্রেসকে তা জানাতে হয়। সেই প্রেক্ষিতেই ট্রাম্প কংগ্রেসে এ নোটিশ পাঠান। তিনি আরও জানান, এসব কার্টেল হলো “অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী” এবং তাদের কার্যক্রমকে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “সশস্ত্র আক্রমণ” হিসেবে দেখছেন। এ পরিস্থিতিকে তিনি আখ্যা দিয়েছেন “অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত” হিসেবে।

তবে নোটিশে কোনো নির্দিষ্ট কার্টেলের নাম উল্লেখ করা হয়নি এবং কাদের “অবৈধ যোদ্ধা” বলা হবে, তার মানদণ্ডও স্পষ্ট করা হয়নি।

এ প্রসঙ্গে মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জ্যাক রিড বলেন, “ট্রাম্প কার্যত কংগ্রেসের অনুমোদন ছাড়াই গোপন যুদ্ধ চালাচ্ছেন বলে মনে হচ্ছে।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

কড়া রোদে শিশুদের ত্বকে লুকিয়ে থাকা ঝুঁকি

শিশুদের ত্বক স্বাভাবিকভাবেই খুব কোমল ও সংবেদনশীল। তাই কড়া...

গাংনীতে ইউপি চেয়ারম্যানের চেয়ার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ও প্রভাব...

গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে ভাঙন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

গাইবান্ধার গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য বড়...

পেন্টাগনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে অ্যানথ্রপিক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে...

ঢাকা লঞ্চে শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর ভিকারুন নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির...

মেহেরপুরে দেড়শ’ বছরের পুরোনো ১০ গম্বুজ মসজিদ

মেহেরপুর জেলার ভারতীয় সীমান্তঘেঁষা শান্ত সবুজ গ্রাম আনন্দবাস। ভোরের...

বাসিয়া নদীর দখল ও দূষণ স্থায়ী হুমকি

সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদী দখল ও দূষণের কারণে ক্রমেই...

ইসফাহান ও তাবরিজেও তীব্র বোমাবর্ষণের খবর

ইরানের রাজধানী তেহরানে বিমান হামলার তীব্রতায় সোমবার দিবাগত রাতটি...

ইরানে হামলা দ্রুত লক্ষ্য অর্জনের পথে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও...

বিচ্ছেদের বেদনা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বার্তা

প্রেমের সম্পর্ক ভেঙে গেলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। মনে...

সহজ কৌশলে বাড়াতে পারেন সিলিং ফ্যানের গতি

গরমের মৌসুম শুরু হলেই ঘরের ভেতরের তাপমাত্রা অনেক সময়...

সুলতানি আমলের স্থাপত্যের নিদর্শন খনিয়াদিঘি মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে খনিয়াদিঘি মসজিদ...

শ্রবণশক্তি কমার প্রাথমিক লক্ষণগুলো জানেন কি

অনেক সময় চারপাশে মানুষ কথা বললেও সব শব্দ পরিষ্কারভাবে...

ঢাকার বস্তিবাসীর জন্য ফ্যামিলি কার্ড উদ্বোধন

ঢাকার কড়াইল বস্তিবাসীদের মধ্যে ঈদ আনন্দের ছোঁয়া এসেছে। প্রধানমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

কড়া রোদে শিশুদের ত্বকে লুকিয়ে থাকা ঝুঁকি

শিশুদের ত্বক স্বাভাবিকভাবেই খুব কোমল ও সংবেদনশীল। তাই কড়া রোদের প্রভাব তাদের ত্বকে দ্রুত ক্ষতি করতে পারে। অনেক সময় বড়দের মতোই শিশুদের ত্বকেও সূর্যের...

গাংনীতে ইউপি চেয়ারম্যানের চেয়ার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন...

গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে ভাঙন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

গাইবান্ধার গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কজুড়ে অসংখ্য খানাখন্দক ও অস্থায়ীভাবে দেওয়া...

পেন্টাগনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে অ্যানথ্রপিক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে ‘সরবরাহ শৃঙ্খলা ঝুঁকি’ হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের কোনো প্রযুক্তি কোম্পানিকে এভাবে প্রথমবারের মতো ঝুঁকিপূর্ণ হিসেবে...
spot_img