Sunday, April 19, 2026
34 C
Dhaka

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান তানিয়া ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ জুন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনকে সামনে রেখে সদস্যপদ নবায়ন ও ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ এপ্রিল। ৭ মে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এ তালিকা নিয়ে আপত্তি থাকলে ১০ মে পর্যন্ত আবেদন করা যাবে। এরপর ১১ থেকে ১৩ মে আপিল নিষ্পত্তি করে ১৫ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৫ থেকে ২১ মে। যাচাই-বাছাই শেষে ২৮ মে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিল ২৮ থেকে ৩০ মে গ্রহণ করা হবে এবং ২ জুনের মধ্যে তা নিষ্পত্তি করা হবে। ৩ জুন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ৬ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন শেষে কোনো আপত্তি থাকলে তা ২৮ জুনের মধ্যে জমা দিতে হবে। আপিল শুনানি শেষে ১ জুলাই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, ‘আসলে নির্বাচন করে দেওয়ার জন্যই আমাকে আনা হয়েছে। জাতীয় নির্বাচন ও রোজা না থাকলে আরও আগে নির্বাচন সম্পন্ন করতে পারতাম আমরা। সরকার আমাদের যে দায়িত্ব দিয়েছে, সেটাই আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। তফসিল অনুযায়ী, নির্বাচন ২৭ জুন আয়োজন করা হবে।’ তানিয়া ইসলাম বলেন, ‘আমরা ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছি। যেভাবে তফসিলে আছে সে অনুযায়ী কাজ করব। তফসিল অনুযায়ী নির্বাচন ২৭ জুন অনুষ্ঠিত হবে।’

১১ সদস্যের নতুন নির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়া পরিচালিত হবে এবং সব তথ্য নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...

উম্মতের জন্য নবীজির গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

মানবকল্যাণে উদ্বিগ্ন একজন মানুষ সব সময়ই প্রিয়জনদের ভবিষ্যৎ নিয়ে...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img