Monday, April 20, 2026
34 C
Dhaka

গাজায় পানির খোঁজে গিয়ে ৬ শিশুসহ ১০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

গাজায় পানির তীব্র সংকটের মধ্যেও থেমে নেই ইসরায়েলের হামলা। আজ রোববার মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রের সামনে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

স্থানীয় বাসিন্দারা জানান, শরণার্থীশিবিরে সরবরাহ করা পানি পানযোগ্য না হওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপদ পানির জন্য বাইরে যেতে বাধ্য হচ্ছেন। গাজার চিকিৎসা সূত্র বলছে, পানি সংগ্রহের সময়ই হতাহত হন এরা। এ নিয়ে গেল কয়েক মাসে পানির খোঁজে বের হওয়া ফিলিস্তিনিদের ওপর ১০ বার হামলা চালাল ইসরায়েলি বাহিনী।

রোববার সারাদিন গাজায় ইসরায়েলি আক্রমণে মোট ৫৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এর আগের দিন শনিবার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান কমপক্ষে ১১০ জন, যাদের মধ্যে ৩৪ জন নিহত হন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা করার সময়।

অনাহারে মৃত্যু এবং মানবিক বিপর্যয়
ইসরায়েলি অবরোধে খাদ্য ও পানির চরম সংকটে থাকা গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের পর এখন পর্যন্ত অপুষ্টি ও অনাহারে মৃত্যু হয়েছে অন্তত ৬৭ শিশুর। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গত মার্চ থেকে গাজায় অপুষ্টির হার উদ্বেগজনক হারে বাড়ছে। অবরোধের ফলে ইউএন সংস্থাগুলোর ত্রাণ সরবরাহ কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

জিএইচএফ বিতরণ করছে সীমিতসংখ্যক খাবারের পার্সেল, যা একটি পরিবারের জন্য মোটেও যথেষ্ট নয় বলে জানিয়েছেন আল-জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ। সংস্থাটির বিতরণ ব্যবস্থা এবং খাদ্যের মান নিয়ে জাতিসংঘও ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে।

যুদ্ধবিরতির প্রচেষ্টা ও আলোচনা ব্যাহত
গাজায় চলমান সহিংসতার মধ্যেই যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে বিভিন্ন পক্ষ। কাতারের রাজধানী দোহায় চলমান পরোক্ষ আলোচনায় হামাস ও ইসরায়েলের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব আলোচনায় আসে। তবে সূত্রমতে, ইসরায়েল সেনা প্রত্যাহারের পরিবর্তে গাজায় সেনা মোতায়েনের মানচিত্র উপস্থাপন করায় আলোচনা বাধাগ্রস্ত হয়।

মধ্যস্থতাকারীরা দুই পক্ষকে আলোচনা স্থগিত রাখতে বলেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দূত স্টিভ উইটকফের দোহা সফরের আগপর্যন্ত।

তবে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল। এএফপিকে দেওয়া এক বিবৃতিতে এক ইসরায়েলি কর্মকর্তা জানান, “আমরা নমনীয়তা দেখানোর চেষ্টা করছি, কিন্তু হামাসের অনমনীয় অবস্থানই চুক্তির পথে বাধা সৃষ্টি করছে।”

আন্তর্জাতিক উদ্বেগ
ইসরায়েলি হামলার ফলে গাজায় এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ। মানবাধিকার সংস্থাগুলো এই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছে।

পানি ও খাদ্যের খোঁজে গিয়ে শিশুদের নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি ও পূর্ণাঙ্গ মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img