Tuesday, March 10, 2026
33.9 C
Dhaka

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার পতাকাবাহী একটি বিশাল মালবাহী জাহাজ ডুবে গেছে।

থাইল্যান্ডের ফুকেট উপকূলের লায়েম প্রোমথেপ থেকে মাত্র ৩ মাইল দূরে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ‘সিলয়েড আর্ক’ নামের জাহাজটি নিমজ্জিত হয়। তবে জাহাজে থাকা ১৬ জন ক্রু সদস্য সবাইকে জীবিত উদ্ধার করেছে থাই সামুদ্রিক কর্তৃপক্ষ।

জানা গেছে, ৪ হাজার ৩৩৯ টন ওজনের এই কার্গো জাহাজটি ২৯৭টি কন্টেইনার নিয়ে বাংলাদেশের দিকে আসছিল। মাঝসমুদ্রে হঠাৎ পানি ঢুকে জাহাজটি ভারসাম্য হারালে দ্রুত সেটি ডুবতে শুরু করে। দুর্ঘটনার পর জরুরি সহায়তা পাঠানো হলে ক্রুদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

জাহাজ ডোবার পর সমুদ্রে প্রায় ৪ দশমিক ৫ মাইল দীর্ঘ ও ১ মাইল প্রশস্ত এলাকা জুড়ে তেলের আস্তরণ তৈরি হয়েছে। আরও উদ্বেগের বিষয়—২৯৭টি কন্টেইনারের মধ্যে ১৪টিতে ছিল অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক দ্রব্য, যা পরিবেশের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে। থাই সামুদ্রিক কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘বৃহৎ আকারের সংকট’ হিসেবে ঘোষণা করেছে।

পরিস্থিতি সামাল দিতে রোববার একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার গঠন করা হয়। আকাশপথে তেল ছড়ানোর মাত্রা পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত ফুকেটের মূল উপকূলে তেল পৌঁছায়নি, তবে রাসায়নিকসমৃদ্ধ কন্টেইনারগুলো সমুদ্রের সামুদ্রিক প্রাণী ও বাস্তুতন্ত্রের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

বাংলাদেশগামী জাহাজটিতে আমদানিকৃত বিভিন্ন পণ্য থাকায় দেশের বাজারে এর প্রভাব পড়তে পারে কি না, তা জানতে সংশ্লিষ্ট আমদানিকারকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। অন্যদিকে, তেল ও রাসায়নিক দূষণ নিয়ন্ত্রণে থাই কর্তৃপক্ষ ও বিভিন্ন সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান ও সমুদ্র পরিষ্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের সংঘাতে অর্থনৈতিক চাপ বাড়ছে ইউরোপে

ইরানে চলমান সংঘাতের প্রভাব ইউরোপেও স্পষ্টভাবে পড়ছে বলে মন্তব্য...

তেলের দাম বাড়লেও জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্ত নেয়নি জি-৭

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেলেও এখনই নিজেদের...

জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে...

যুদ্ধের প্রভাবে বিশ্ব তেলবাজারে তীব্র অস্থিরতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেল দখলের ষড়যন্ত্রের অভিযোগ ইরানের

ইরানকে বিভক্ত করে দেশটির তেলসম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে...

কড়া রোদে শিশুদের ত্বকে লুকিয়ে থাকা ঝুঁকি

শিশুদের ত্বক স্বাভাবিকভাবেই খুব কোমল ও সংবেদনশীল। তাই কড়া...

গাংনীতে ইউপি চেয়ারম্যানের চেয়ার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ও প্রভাব...

গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে ভাঙন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

গাইবান্ধার গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য বড়...

পেন্টাগনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে অ্যানথ্রপিক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে...

ঢাকা লঞ্চে শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর ভিকারুন নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির...

মেহেরপুরে দেড়শ’ বছরের পুরোনো ১০ গম্বুজ মসজিদ

মেহেরপুর জেলার ভারতীয় সীমান্তঘেঁষা শান্ত সবুজ গ্রাম আনন্দবাস। ভোরের...

বাসিয়া নদীর দখল ও দূষণ স্থায়ী হুমকি

সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদী দখল ও দূষণের কারণে ক্রমেই...

ইসফাহান ও তাবরিজেও তীব্র বোমাবর্ষণের খবর

ইরানের রাজধানী তেহরানে বিমান হামলার তীব্রতায় সোমবার দিবাগত রাতটি...

ইরানে হামলা দ্রুত লক্ষ্য অর্জনের পথে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও...
spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের সংঘাতে অর্থনৈতিক চাপ বাড়ছে ইউরোপে

ইরানে চলমান সংঘাতের প্রভাব ইউরোপেও স্পষ্টভাবে পড়ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তিনি বলেছেন, এই আঞ্চলিক সংঘাতের অনাকাঙ্ক্ষিত প্রভাব...

তেলের দাম বাড়লেও জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্ত নেয়নি জি-৭

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেলেও এখনই নিজেদের সংরক্ষিত জরুরি তেল মজুত বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়নি শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। তবে প্রয়োজন...

জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই...

যুদ্ধের প্রভাবে বিশ্ব তেলবাজারে তীব্র অস্থিরতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে হামলা অব্যাহত...
spot_img